মুরগীর খাবারের সাথে বিষ, লিটনকে ঘুরে দাঁড়াতে দিচ্ছে না দুর্বৃত্তরা

Default User
হোসেন বেপারী
আপডেটঃ নভেম্বর ৭, ২০২১ | ১:২৭
Link Copied Successfully!

আখ বিক্রি করে সংসার চালাতো লিটন হোসেন। হঠাৎ আখ রাখা দোকানে কেরোসিন ঢেলে সাড়ে চার হাজার টাকার আখ নষ্ট করে ফেললো দুর্বৃত্তরা।

লিটন হোসেনের বাড়ি হাজীগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ড মনিনাগ নাছির মেম্বার বাড়ি। অন্যের সহযোগিতায় একটি মুরগীর খামার করে স্বাবলম্বী হতে গিয়ে সেখানেও বাঁধা।

২৫০ টি মুরগীর বাচ্চা নিয়ে একটি খামার গড়ে তোলার চেষ্টা করেন মো. লিটন হোসেন ও তার স্ত্রী মনি বেগম। শনিবার রাত আটটায় বসতঘরের ভিতরে সন্তানদের নিয়ে আর স্বামী লিটন হোসেন ছিলেন দোকানে। ওই সুযোগে কে বা কাহারা মুরগীর খাবারের সাথে বিষ মিশিয়ে দেয়। এতে অর্ধশত মুরগী মারা যায়। খামারে থাকা বাকী মুরগীর চিৎকারে ঘর থেকে বেরিয়ে দেখে মুরগীর খামারের এই অবস্থা।

বিজ্ঞাপন

পরে মৃত একটি মুরগীর পেট কেটে দেখা যায় পেটের ভিতরে চাউল রয়েছে। কে এই চালে বিষ মিশিয়ে মুরগীকে খাবার দিয়েছে তা দেখেনি লিটন হোসেন।

ক্ষুদ্র এই খামারি লিটন হোসেন ও তার স্ত্রী মনি বেগম বলেন, এর আগেও একবার আখের মধ্যে কেরসিন ঢেরে সাড়ে চার হাজার টাকার আখ নষট করে ফেলেছে। এখন আবার মুরগীর খাবারের সাথে বিষ দিয়ে ৪৮টি মুরগী মেরে ফেলেছে।

জানতে চাইলে প্রতিবেশী ইমান হোসেন বলেন, অন্যের সহযোগিতায় এই মুরগরি খামারটি গড়ে তোলার চেষ্ট করেন লিটন হোসেন। কে বা কাহারা অসহায় এই মানুষটার এমন ক্ষতি করে বার বার।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই শনিবার রাতে হাজীগঞ্জ থানায় অজ্ঞাত কয়েকজনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব