
আট বছর পর সন্ধান মিললো ‘ভারসাম্যহীন’ ছাত্রলীগ নেতা মোতালেবের
Link Copied Successfully!


হাজিগঞ্জ শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোতালেবকে আট বছর পর খুঁজে পেয়েছে গ্রামবাসী। শনিবার রাতে রামগঞ্জ উপজেলায় তার প্রথম সন্ধান মিলে। পরে তাকে হাজীগঞ্জে আনা হয়। দীর্ঘ আট বছর ধরে তার কোন খোঁজ মেলেনি।
হাজীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড মকিমাবাদের কাউন্সিলর শাহআলম শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মোতালেবকে নিয়ে একটি ছবি পোস্ট করে।
তারপর অনেকেই সাবেক ছাত্রলীগ নেতাদের কাছে দাবী তুলেছেন , সবাই যেন দায়িত্ব নিয়ে মোতালেবকে চিকিৎসা করানো হয়।



























