
প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে পৌঁছেছেন
Link Copied Successfully!


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দের জলবায়ু বিষয়ক কপ২৬ শীর্ষ সম্মেলন এবং উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদান শেষে গ্লাসগো থেকে লন্ডন পৌঁছেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বুধবার দুপুর ১টা ৫২ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।’
প্রেস সচিব জানান, এর আগে প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৫) লন্ডনের উদ্দেশে গ্লাসগো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।


সূত্র: যুগান্তর
E/N




























