ধর্ষণ মামলায় হেফাজত নেতা মামুনুল হকের বিচার শুরু

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ৩, ২০২১ | ৬:০৩
Link Copied Successfully!

ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ন-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে  চার্জ গঠন করা হয়েছে।  বুধবার (৩  নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আনিসুর রহমান এই চার্জ গঠন করেন।  এর মাধ্যমে মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় বিচার কাজ শুরু হলো।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবুদ্দিন আহমেদ জানান, মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে চলতি বছরের ৩০ এপ্রিল জেলার সোনারগাঁ থানায় মামলা করেন তার কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। ওই মামলায় মামুনুল হককে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করেন তিনি। শুনানি শেষে মামুনুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এর মাধ্যমে ধর্ষণ মামলায় আসামি মামুনুল হকের বিচার কাজ শুরু হলো।

এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর  কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে  সকাল দশটায় মামুনুল হককে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতের হেফাজতে আনা হয়। দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টের একটি কক্ষে এক নারীসহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন মামুনুল হক। খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতা-কর্মীরা আওয়ামীলীগের কার্যালয় ভাঙচুরসহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা  চালিয়ে ভাঙচুর করেন। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও তাণ্ডব চালিয়ে দুই শতাধিক যানবাহন ভাঙচুরসহ আগুন ধরিয়ে দেন তারা।

ওইদিন রিসোর্টে সঙ্গে থাকা নারী জান্নাত আরা ঝর্ণাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে মামুনুল দাবি করলেও  ঘটনার প্রায় এক মাস পর গত ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় তিনি মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

সূত্র:  দৈনিক ইওেফাক

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব