হ্যামিলনের বাঁশিওয়ালা গল্পের সিন্ডারেলা চরিত্রে নাদিয়া মিম

Default User
বিনোদন ডেস্ক
আপডেটঃ জুন ২৪, ২০২০ | ৩:৫১
Link Copied Successfully!

অভিনয় ক্যারিয়ারে নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করে প্রশংসিত নাদিয়া মিম। সেই ধারাবাহিকতায় এবার অভিনয় করেছেন ইতিহাসখ্যাত হ্যামিলনের বাঁশিওয়ালা গল্পের সিন্ডারেলা চরিত্রে।

এ চরিত্রটি দেখা যাবে ‘হ্যামিলনের বাঁশিওয়ালা এখন ঢাকায়’ নামে একটি ধারাবাহিক নাটকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আশরাফুজ্জামান। লকডাউনের আগে এ নাটকের শুটিং শুরু করেছেন নাদিয়া মিম। নাটকটির গল্পে দেখা যাবে, ঘটনাচক্রে একদিন সিন্ডারেলা তার সেই বিখ্যাত জুতা হারিয়ে ফেলে।

জুতার খোঁজে সে ঢাকায় আসে। ঢাকায় এসে তার সঙ্গে পরিচয় হয় শিশু চরিত্র তপু এবং আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র সাম্যবাদী আদর্শে বিশ্বাসী মোর্শেদের সঙ্গে। ধীরে ধীরে সিন্ডারেলার সঙ্গে পরিচয় হয় গল্পের প্রধান চরিত্র হ্যামিলনের বাঁশিওয়ালার। রূপকথার দুই বিখ্যাত চরিত্র ঢাকার মানুষের নানা সমস্যার সঙ্গে জড়িয়ে পড়ে। উঠে আসে ঢাকার মানুষের সুখ-দুঃখ এবং আনন্দ-বেদনার গল্প।

বিজ্ঞাপন

এতে অভিনয় প্রসঙ্গে নাদিয়া মিম বলেন, ‘বহুল পঠিত এ চরিত্রটিতে অভিনয় করার সুযোগ পেয়ে ভালো লাগছে। কারণ নাটকটির গল্প পুরনো হলেও সমসাময়িক কিছু বিষয় এখানে যুক্ত করা হয়েছে। এটি দর্শকের পছন্দ হবে বলে আমি মনে করছি।’

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। অন্যদিকে ৩ জুন থেকে নাটকের শুটিং শুরু করেছেন এ অভিনেত্রী। এ পর্যন্ত চারটি নাটকের শুটিং শেষ করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও