বাগাদী ইউনিয়ন পরিষদকে মডেল করতে চান বিল্লাল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৩১, ২০২১ | ৭:১৭
Link Copied Successfully!

৩১ অক্টোবর ২০২১।। সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের সাথে বাগাদী ইউনিয়ন পরিষদের মতবিনিময় সভা গতকাল ৩১ অক্টোবর ২০২১ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সনাক-চাঁদপুরের সাবেক সভাপতি কাজী শাহাদাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি মোঃ বেলায়েত হোসেন বিল্লাল।

প্রধান অতিথির বক্তব্যে বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি মোঃ বেলায়েত হোসেন বিল্লাল বলেন, করোনাকালীন সংকটেও স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের সেবা দেওয়ায় সর্বোচ্চ চেষ্টা করেছি। আপনারা নিশ্চই অবগত আছেন, সর্বোচ্চ আন্তরিকতার মাধ্যমে স্বচ্ছতা ও জবাদিহিতার সাথে কাজ করে চলছি। তিনি বলেন, ইএলজি ও সনাকের কাজের মধ্যে অনেকাংশে সামঞ্জস্য আছে। সনাকের সাথে কাজ করার ফলে ইএলজির সাথে কাজ করাটা আমার জন্য সহজ হয়ে গেছে। আমি মনে করি, সনাক-টিআইবি বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করা দরকার। তিনি বলেন, আপনারা যেভাবে পরামর্শ দিয়েছেন আমি চেষ্ঠা করেছি তা বাস্তবায়ন করতে।

সাধারণ জনগণকে সরাসরি সেবা দেওয়ার একটি উপযুক্ত মাধ্যম হলো ইউনিয়ন পরিষদ। আমাদেরকে সেবা দেওয়ার মানসিতকা থাকতে হবে। আর সেবা নিতে আসলে সাধারণ মানুষ যেন কোন হয়রাণীর শিকার না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তিনি বলেন, করোনাকালীন সময়ে আমি করোনাকে ভয় না করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য আন্তরিকভাবে চেষ্ঠা করে যাচ্ছি। সনাক-টিআইবি আমার পাশে থেকে যেভাবে সহযোগিতা করেছে সত্যিই তা প্রশংসার দাবীদার। আমি যদি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করে থাকি বা ইউনিয়নের জনগণের জন্য সেবা প্রদান করে থাকি তাহলে আগামী ১১ নভেম্বরের নির্বাচনে মহান সৃষ্টিকর্তা ও ইউনিয়নের সাধারণ জনগণ তা মূল্যায়ন করবেন। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য এবং পরিষদকে একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত করতে আমি আগমী দিনগুলোতেও কাজ করতে চাই। তিনি বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি পরিষদের সেবার মানোন্নয়নে আমার বেশ কিছু লক্ষ্য রয়েছে। যেমন: শিক্ষাক্ষেত্রে অসহায় ও হত দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা প্রকল্প গঠন করা; অসহায়দের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা; শিক্ষিত ও বেকার যুবকদের জন্য প্রশিক্ষণ ও কর্মমুখী কার্যক্রম গড়ে তোলা; হতদরিদ্র মহিলাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা। তিনি আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার জন্য সনাক-টিআইবি আমাকে ও আমার পরিষদকে সব সময় পরামর্শ ও সহযোগিতা দিয়ে গেছেন আশা করছি আগামী দিনগুলোতেও পরিষদের সকল কার্যক্রমে সনাক-টিআইবি সহযোগিতা করে যাবে এই প্রত্যাশা করছি। তিনি সভায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

সভার সভাপতি কাজী শাহাদাত বলেন, বিগত পাঁচ বছর যাবৎ সনাক চাঁদপুর বাগাদী ইউনিয়র পরিষদে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করেছে। আমি দেখেছি চেয়ারম্যান মহোদয় প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রতিটি প্রত্যাশা পূরণের জন্য খুবই আন্তরিক ছিলেন। আমরা কাজ করতে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেছি। তিনি সবসময় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় যে আন্তরিকতা দেখিয়েছেন আমরা মনে করি তা আমাদের কাজের একটা স্বীকৃতি যা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, চেয়ারম্যান মহোদয় তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনীতিবীদ। আমরা দেখেছি তিনি চেষ্ঠা করেছেন ইউনিয়নের কোন কাজে যেন বিতর্কিত না হন। তিনি আরও বলেন, পরিষদের নিয়মিত কাজের বাহিরেও কিভাবে আরও নতুন নতুন কাজ ও ভালো কাজ করা যায় সেক্ষেত্রেও তার আন্তরিকতা ছিলো। তিনি আরও বলেন, আমরা সনাক-টিআইবি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন করি। মানুষের মনোজগতের পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য। চেয়ারম্যান মহোদয় সারা বাংলাদেশের চেয়ারম্যান সমিতির সভাপতি। এটা তার একটা সবচেয়ে বড় যোগ্যতা। চাইলেই কেহ এ যোগ্যতা অর্জন করতে পারে না। অনেকেই নির্বাচিত হওয়ার পর দেখি ক্ষমতার অপব্যবহার করেন।

আমরা মনে করি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি আরও কোন বিশেষ একটা দলের থাকেন না। তিনি তখন দল মত নির্বিশেষে সকলের চেয়ারম্যান। আমরা আশা করছি চেয়ারম্যান মহোদয় তার যে অভিজ্ঞতা ও কৌশল তা কাজে লাগিয়ে সকল প্রকার অন্যায়কে দূরে রেখে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় আগামী দিনগুলোতে কার্যক্রম চালিয়ে যাবেন। তিনি আরও বলেন, শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন দিয়েই একটি পরিষদ এগিয়ে নেওয়া যায় না। তিনি আজ যে অঙ্গিকার করেছেন আগামীতে নির্বাচিত হলে তার পূরণ করবেন এটাই আমাদের প্রত্যাশা। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় বাগাদী ইউনিয়ন পরিষদ আগামী পাঁচ বছরের মধ্যে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত হবে এটাই আমরা প্রত্যাশা করছি। বর্তমান চেয়ারম্যান এবছরও দলীয় মনোনয়ন পেয়েছেন তার জন্য ও সকল প্রার্থীদের জন্য শুভকামনা থাকলো। এতো ব্যস্ততার পরও চেয়ারম্যানসহ পরিষদের সকল সদস্যবৃন্দ আজ যেভাবে আমাদের সময় দিয়েছেন এজন্য পরিষদের সবাইকে সনাক-চাঁদপুরের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানার স ালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাক-চাঁদপুর স্থানীয় সরকারি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক রফিক আহমেদ মিন্টু। এছাড়াও বক্তব্য রাখেন, সনাক সদস্য মোঃ আব্দুল মালেক, ইউপি সদস্য রিয়াজ উদ্দিন পাটওয়ারী, মোঃ মোশারেফ হোসেন, পরিষদের সচিব মহিবুবুল আহসান নিপু প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন পরিষদের সদস্যবৃন্দ, অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সনাক-চাঁদপুরের স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব