
হাজীগঞ্জে ১৯ ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ও দুই পরিবারে অনুদান দিলেন শিক্ষামন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন নির্বাচনকে সামনে রেখে একটি অপশক্তি দেশকে অস্থীতিশীর করতে চক্রান্ত করছে। ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে রুখে দিতে হবে। তিনি বলেন, অশুভ শক্তির যে মানুষগুলো তারা খুব বেশি নয় কিন্তু তারা সংঘবদ্ধ। আমরা সংঘবদ্ধ নই। আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে রুখে দিতে হবে। এদেশ সাম্প্রদায়ীক সম্প্রীতির দেশ। এদেশে আমরা সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকব। আগামীর সুন্দর বাংলাদেশ ভালোবাসায় মিশ্রিত হয়ে হাসিমুখে বসবাস করব।
শুক্রবার বেলা ১১ টায় হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রদায়ীক অপশক্তি সহিংসতায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ও আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা এসব বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি আরো বলেন,
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।


অনুষ্ঠানে বক্তৃতা করেন শ্রী মনোরঞ্জন শীল গোপাল এমপি, অতিরিক্ত সচিব মো.মমিন হাসান, একে এম শাহাজান কামাল এমপি, রুবিনা আক্তার মিরা এমপি,আমেনা নুর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আহমদ জামান, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী।
উপস্থিত ছিলেন পাওয়ার সেলের ডিজি প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আহসান হাবিব অরুন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী মো. জসিম উদ্দিন।
অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামীলীগে ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুজিত রায নন্দী ও উপজেলা প্রসাশনের আয়োজনে আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। ওই সময় হাজীগঞ্জ উপজেলার ১৯ টি ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান ও দুই পরিবারকে অনুদান প্রদান করা হয়। জুমার নামাজ শেষে হাজীগঞ্জ বাজারের ক্ষতিগ্রস্থ জিউর আখড়া মন্দর পরিদর্শন করেন দুই মন্ত্রী ও অতিথিবৃন্দ।


























