হাজীগঞ্জে আট ইউনিয়নে নৌকা প্রতীক চান ৮১জন প্রার্থী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২৮, ২০২১ | ৫:৪৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নে নৌকা প্রত্যাশী ১৬ জন। অন্যদিকে ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নে ১৪ জনসহ আট ইউনিয়নে মোট ৮১জন নৌকা প্রতীকে ইউপি নির্বাচন করতে চান। বৃহস্পতিবার প্রার্থী তালিকার জন্য দুই ইউনিয়ন পরিষদে তৃণমূল আওয়ামী লীগের বর্ধিত সভায় এই তালিকা চূড়ান্ত করা হয়।

সকালে রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৬ জন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন নৌকা প্রতীক চেয়েছেন।

তারা হলেন, আবদুল হাদী মিয়া, আবুল কালাম আজাদ, শাহজাহান, শফিক, আবদুল মান্নান বেপারী, শাহজালাল মানিক, দেলোয়ার হোসেন, মনির খান, মো: কামরুজ্জামান, জুলফিকার আলী বাবুল, আবদুল মালেক সুজন, রফিকুল ইসলাম পাটওয়ারী, সালাউদ্দিন, আবদুর রব, আবদুল হান্নান পাটোয়ারী ও আবদুর রব শেখ।

বিজ্ঞাপন

১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নে সবচেয়ে সুন্দর পরিবেশে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার প্রার্থী তালিকার জন্য বিকালে ইউনিয়নের পাতানিশ সরকারি বিদ্যালয়ে তৃণমূল আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হক পাটোয়ারী রাসেলের সঞ্চালনায় এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক চান ১৪ জন। তারা হলেন, এ কে এম মজিবুর রহমান, নাজমুল হক পাটোয়ারী রাসেল, জাকির হোসেন মিয়াজী, জাকির হোসেন লিটু, তাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম বিটু, গোলাম মোস্তফা মশু, শরিফুল ইসলাম টিটু, এ্যাড. শামীম পাটোয়ারী, জসিম উদ্দিন মুন্সী, খন্দকার মোঃ জসিম উদ্দিন, শামীম ভূঁইয়া, আল আমিন মজুমদার ও এম আলী মজিব।

বর্ধিত সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন।

বিজ্ঞাপন

দুই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুন, জেলা আওয়ামীলীগ লীগের সদস্য হারুনুর রশীদ মুন্সী, সহ সভাপতি আলী আশ্রাফ দুলাল, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী মো. জসিম উদ্দিন এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ খসরুসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ গত কয়েকদিনে আট ইউনিয়নের বর্ধিত সভায় নৌকা চেয়েছেন ৮১ জন প্রার্থী। বড়কুল পশ্চিম ইউনিয়নে সাতজন, কালচোঁ উত্তর ইউনিয়নে ৫ জন, কালচোঁ দক্ষিণ ইউনিয়নে ১১ জন, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে ৭ জন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ১২ জন ও বাকিলা ইউনিয়নে ৯ জন প্রার্থী নৌকা প্রতীকে ইউপি নির্বাচন করতে চান। অপরদিকে বড়কুল পূর্ব ইউনিয়ন, হাটিলা পূর্ব ইউনিয়ন ও সদর ইউনিয়নের বর্ধিত সভা স্থগিত করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা