
আইনজীবী বাসেত মজুমদারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর সমবেদনা
Link Copied Successfully!


আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে আইনি সহযোগিতা প্রদানের পাশাপাশি আইনজীবীদের পরম বন্ধুখ্যাত আব্দুল বাসেত মজুমদারের আইন অঙ্গনে অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


আব্দুল বাসেত মজুমদার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৭ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সূত্র:ইত্তেফাক
R/N



























