হাজীগঞ্জের বড়কুলে স্থগিত, বাকিলায় নৌকা চেয়েছেন ৯ প্রার্থী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২৬, ২০২১ | ৭:১৭
Link Copied Successfully!

ইউপি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার বড়কুল পূর্ব ইউনিয়ন ও বাকিলা ইউনিয়নে বর্ধিত সভা হয়। তবে বড়কুল পূর্ব ইউনিয়নে হট্টগোলে সভাটি স্থগিত হয়। বাকিলায় নৌকা চেয়েছেন নয় প্রার্থী। মোট পাঁচ ইউনিয়নে নৌকায় চেয়েছেন ৪০ আওয়ামীলীগার।

সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৬নং বড়কুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের এর সভা প্রাধানে ও সাধারণ সম্পাদক কবির হোসেন মিয়াজীর সঞ্চালনায় সভাটি শুরু হয়। তবে চেয়ারম্যান পদে নৌকা প্রত্যাশিদের তালিকায় নামের সিরিয়াল হট্টগোল শুরু হয়। হট্টগোল চরম পর্যায়ে গেলে সভাটি ভেস্তে যায়। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ মাঈনুদ্দিন বর্ধিত সভাটি স্থগিত করেন। পরবর্তীতে তারিখ জানানো হবে বলে জানান।

বিজ্ঞাপন

বিকালে বাকিলা উচ্চ বিদ্যালয়ে ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহফুজুর রহমান ইউছুফ পাটোয়ারীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল ধর সঞ্চালনা দিনের বর্ধিত সভা শুরু হয়।

সভায় ৯ জন নৌকা চেয়েছেন। তবে নামের সিরিয়াল নিয়ে বাঁধে বিপত্তি।

হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন পপুলার বিডিনিউজকে জানান, সাংগঠনিক নিয়ে নামের তালিকা হবে। এখানে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন মাহফুজুর রহমান ইউছুফ পাটোয়ারী, অমল কান্তি ধর, অহিদুজ্জামান পাটোয়ারী, হাবিবুর রহমান লিটন, ইব্রাহীম খাঁন রনি, নাজমুল আহসান নয়ন, রাকিবুল ইসলাম রাকিব,নজরুল ইসলাম নয়ন ও সাদ্দাম।

বিজ্ঞাপন

বর্ধিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজী, চাঁদপুর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আশ্রাফ দুলাল, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, হাজী জসিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা শাহাদাত মজুমদার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, যুগ্ম সাধারন সম্পাদক মুন্সি মোহাম্মদ মনির, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার সফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আশফাকুল আলম চৌধুরী, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, সাধারন সম্পাদক আবু ইউছুফ মহন গাজী ও পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বীসহ দুই ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব