গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ১২জন নৌকা মনোয়ন প্রত্যাশী

Default User
মনিরুজ্জামান বাবলু/ মো: মজিব পাটোয়ারী
আপডেটঃ অক্টোবর ২৫, ২০২১ | ১:৫০
Link Copied Successfully!

আসছে ইউপি নির্বাচন। চারদিকে প্রার্থীদের গুঞ্জন। সকল জল্পনা কল্পনা শেষে এবার নৌকা চান কতজন? সেই হিসাব-নিকাশ শুরু হয়েছে।

সোমবার দিনভর ইউপি নির্বাচনকে সামনে রেখে হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ১২জন নৌকা প্রতীক চেয়েছেন।

নৌকা মনোয়ন প্রত্যাশীরা হলেন, কাজী নুরুর রহমান বেলাল, গাজী মো.ওয়ালী উল্যাহ, রফিকুল ইসলাম, আলী আহমেদ ভুইয়া, ইউনুছ সরকার, আবুল কাসেম, মুনছুর আহমেদ বিপ্লব, মমতাজ উদ্দিন মন্তু, মিজানুর রহমান ভুইয়া ,হাবিবুর রহমান ,ফিরোজ আহমদ হিরা, শাহ আলম বাবুল।

বিজ্ঞাপন

সকালে গন্ধর্ব্যপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো.ওয়ালী উল্যাহ সঞ্চালনা বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন।
জেলা আওয়ামীলীগের সদস্য হারুনুর রশীদ মুন্সী, চাঁদপুর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আশ্রাফ দুলাল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো: জসিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জাহিদুল আজহার আলম বেপারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন ও পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বীসহ দুই ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা