মেহের দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রত্যাশী আওয়ামীলীগের ৬ নেতা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২৫, ২০২১ | ১০:২৪
Link Copied Successfully!

মোঃ মঈনুল ইসলাম কাজল ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে উপজেলা জুড়ে বর্ধিত সভা করছে শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগ। গত দু’দিনে ৪টি ইউনিয়নের বর্ধিত সভা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করেছে দলটি।

আজ ২৪ অক্টোবর রবিবার বিকেলে ভোলদিঘি কামিল মাদ্রাসা মিলনায়তনে মেহের দক্ষিণ ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্টিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আকতারুজ্জামানের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী সেফালী, পৌর মেয়র হাজী আঃ লতিফ, উপজেলা নির্বাচনে সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষার, জাহাঙ্গীর মোঃ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, আইন বিষয়ক সম্পাদক এড ইলিয়াস মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, দপ্তর সম্পাদক সফিউল আযম স্বপন প্রমূখ। সভায় দ্বীতিয় পর্বে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের নাম আহ্বান করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু এতে প্রস্তাব সমর্থনের মাধ্যমে ৬ জন তাদের প্রার্থিতা ঘোষণা করেন, তারা হলেন, বর্তমান চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, সামছুদ্দিন আহমেদ টুলিপ, আরিফুর রহমান মিজান, মোঃ ইকবাল হোসেন, বাহার উদ্দিন গাজী, মাহবুবুর রহমান।

এদিকে বর্ধিত সভা উপলক্ষে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীগন তাদের সমর্থকদের নিয়ে সভাস্হলে উপস্থিত হন। কয়েক জন প্রার্থীর পক্ষে তাদের সমর্থকরা ব্যানার ফেস্টুন নিয়ে শ্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব