হাজীগঞ্জে দুই ইউনিয়নে নৌকা চান একডজন প্রার্থী

Default User
মনিরুজ্জামান বাবলু/ পাপ্পু মাহমুদ
আপডেটঃ অক্টোবর ২৪, ২০২১ | ৭:১৮
Link Copied Successfully!

আসছে ইউপি নির্বাচন। চারদিকে প্রার্থীদের গুঞ্জন। সকল জল্পনা কল্পনা শেষে এবার নৌকা চান কতজন? সেই হিসাব-নিকাশ শুরু হয়েছে। রোববার দিনভর ইউপি নির্বাচনকে সামনে রেখে হাজীগঞ্জ উপজেলার দুই ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নে সাতজন এবং ৩ নং কালচোঁ ইউনিয়নে ৫ জন নৌকা প্রতীক চেয়েছেন।

সকালে বড়কুল ইউনিয়ন পরিষদে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন গাজীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাসেম হাসুর সঞ্চালনা করেন।
বড়কুল ইউনিয়ন আওয়ামীলীগের নৌকা মনোনয়ন প্রত্যাশীরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন গাজী, সাধারণ সম্পাদক এম এ হাশেম হাসু, মুসা কলিমুল্লাহ্, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. নাহিদুল ইসলাম, মো. কামরুল ইসলাম রনি ও আব্দুস ছামাদ।
অন্যদিকে রবিবার বিকালে উপজেলার ৩নং কালচোঁ ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা সম্পন্ন হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মানিক হোসেন প্রধানীয়ার সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পলাশের উপস্থাপনা বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
কালোচোঁ ইউনিয়ন আওয়ামীলীগের নৌকা মনোনয়ন প্রত্যাশীরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মানিক হোসেন প্রধানীয়া, সাধারণ সম্পাদক মো: হাবীবুর রহমান পলাশ, মো: শাখাওয়াত হোসেন, আলহাজ্ব মো: বিল্লাল হোসেন ও মো: মনির হোসেন।

বিজ্ঞাপন

বর্ধিত সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন।

দুই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজী, জেলা আওয়ামীলীগের সদস্য হারুনুর রশীদ মুন্সী, চাঁদপুর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আশরাফ দুলাল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো: জসিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জাহিদুল আজহার আলম বেপারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বীসহ দুই ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা