ইউএনওদের জন্য আরও ৫০টি পাজেরো কেনা হচ্ছে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১৮, ২০২১ | ৫:৫১
Link Copied Successfully!

সারা দেশে উপজেলা পর্যায়ে কর্মরত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য ৫০টি মিতসুবিশি পাজেরো জিপ কিনছে সরকার। গাড়িগুলো কেনা হবে সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে। প্রতিটি মিতসুবিশি পাজেরো স্পোর্টস কিউএক্স জিপের দাম পড়বে ৯০ লাখ ৩১ হাজার টাকা। মোট ব্যয় হবে ৪৫ কোটি ১৫ লাখ টাকার বেশি।

রোববার অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব জিপ কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে ইউএনওদের ব্যবহারে প্রতিস্থাপক হিসেবে ৫০টি গাড়ি কেনা হবে এবং এগুলো কেনা হবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম)। কারণ, উন্মুক্ত দর পদ্ধতিতে কেনাটা সময়সাপেক্ষ।

বিজ্ঞাপন

এরআগে গত বছরের ফেব্রুয়ারি মাসেও একইভাবে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ইউএনওদের জন্য ৫০টি পাজেরো গাড়ি কেনার সিদ্ধান্ত হয়েছিল। তখন প্রতিটির দাম ছিল ৯৪ লাখ টাকা। সে হিসাবে ৫০টির দাম ছিল ৪৭ কোটি টাকা।

সূত্র:যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা