চাঁদপুর সদর ইউপি নির্বাচন : ৪৭৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১৮, ২০২১ | ১১:৩৭
Link Copied Successfully!

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৫০. সাধারণ সদস্যপদ ৩৪৫, সংরক্ষিত সদস্যপদে ৭৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

১৭ অক্টোবর রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা ছিল এতে চাঁদপুর সদর উপজেলার ১ নং বিষ্ণুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান নাছির উদ্দিন খান শমীম, স্বতন্ত্র পদে মোঃ জিয়াউর রহমান,খোরশেদ আলম, ইসলামী আন্দোলন,অজিউল্লাহ সরকার।

২ নং আশিকাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, স্বতন্ত্র পদে প্রার্থী দেলোয়ার হোসেন খান, জাফর আহমেদ খান, নয়ন চন্দ্র দাস, সাইফুল ইসলাম,ইসলামী আন্দোলনের মাসুদ গাজী।
৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুদুর রহমান নান্টু , স্বতন্ত্র প্রার্থী মোঃ আবুল হাশেম রুশদি, ফারুক হোসেন বেপারী, রফিকুল ইসলাম, স্বপন মাহমুদ, কামালগাজি ইসলামী আন্দোলন থেকে শাহজামাল গাজী।

বিজ্ঞাপন

৫ নং রামপুর ইউনিয়নে চেয়ারম্যান মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, স্বতন্ত্র প্রার্থী আবুল বারাকাত রেজওয়ান, মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী, মোঃ দিদার হোসেন, ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ আলতাফ হোসেন।

৬ নং মৈশাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম পাটওয়ারী, স্বতন্ত্র পদে মনিরুজ্জামান মানিক, আবু জাফর মোহাম্মদ সালেহ,ইসলামী আন্দোলন আজহারুল ইসলাম।

৭ নং তরপুরচন্ডী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান রাসেল , স্বতন্ত্র পদে মোহাম্মদ আলম খান,ইসলামী আন্দোলন মারুফ সর্দার।

বিজ্ঞাপন

৮ নং বাগাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেলায়েত হোসেন গাজী বিল্লাল, স্বতন্ত্র পদে বরকত উল্লাহ খান, মোঃ মানিক মিয়া,ইসলামী আন্দোলন নেয়ামত উল্লাহ, জাকের পার্টি থেকে প্রার্থী মুনসুর বেপারী।

এছাড়াও এসব ইউনিয়নগুলোতে সাধারণ সদস্য পদে ৩৪৫ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৯ জ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা