
চাঁদপুরে আধুনিক রেল স্টেশন প্লাটফর্মের নির্মাণে অনিয়মের অভিযোগ


চাঁদপুর অত্যানিক রেল স্টেশনের (বড় স্টেশন) প্লাটফর্মের নব-নির্মানাধীন কাজের ফের অভিযোগ পাওয়া গেছে। নিন্মমানের ইট, পাথর বালি এবং কম সিমেন্ট দিয়ে করা হচ্ছে প্লাটফর্মের ঢালাই কাজ।
বাংলাদেশ রেলওয়ের লাকসাম আইডাব্লিউর ঊর্ধ্বতন উপ সহকারী (নির্মাণ) আতিকুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাদের সামনেই নির্মান কাজে এমন অনিয়ম করা হচ্ছে।
১৬ অক্টোবর শনিবার দুপুরে চাঁদপুর শহরের রেলওয়ে বড় স্টেশন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, অত্যাধুনিক চাঁদপুর রেলওয়ে স্টেশন নির্মাণের লক্ষ্যে প্ল্যাটফর্মের যে নির্মাণাধীন কাজ করা হচ্ছে। সেসব কাজে ব্যাপক অনিয়ম লক্ষ্য করা গেছে। কাজ চলা অবস্থায় সেখানে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করে দেখা গেছে, যেখানে যে পরিমাণে পাথর বালি এবং সিমেন্ট দেওয়ার কথা। সেখানে ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা সে পরিমান সিমেন্ট না দিয়ে তার চেয়ে অধিক বালি এবং পাথর ব্যবহার করে তার মধ্যে এক বস্তা সিমেন্ট দিয়ে ঢালাই কাজ চালিয়ে যাচ্ছেন।


সরেজমিনে দেখা গেছে, তারা এক বস্তা সিমেন্টের সাথে ৮ টুরকি পাথর এবং ৫ টুরকি বালি দিয়ে প্ল্যাটফর্মের ঢালাই মিশাচ্ছেন। ঢালাই মেশিন দিয়ে এসব মেশানোর ভেতর দিয়েও তারা আরও বাড়তি দুই টুরবি পাথর ঢেলে ঢালাই মিশাতে দেখা যায়। এছাড়াও প্লাটফর্মের সলিংকে ঢালাইর সাথে যে পরিমান রড ব্যবহার করার কথা তাতেও রয়েছে অনিয়ম।
রেলস্টেশনের এমন নির্মাণ কাজের অনিয়মের কারণে এর পূর্বেও নির্মাণের এক সপ্তাহ না পেরুতেই চাঁদপুর অত্যাধুনিক রেল স্টেশনের গাইড ওয়াল ভেঙ্গে পড়ে যায়। ঠিকাধারী প্রতিষ্ঠানের ব্যাপক অনিয়ম ও দুর্ণিতীতে নিন্মমানের ইট, বালি, সিমেন্টসহ নির্মান সামগ্রী ব্যবহার করার কারনে এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ ছিলো।
যা পুনরায় মেরামত করে বর্তমানে তরি গড়ি করে নির্মাণ কাজ সমাপ্ত করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান।
E/N


























