আগামী মাসে আনুষ্ঠানিক সফরে ফ্রান্স যাবেন প্রধানমন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১৭, ২০২১ | ১২:৫১
Link Copied Successfully!

দীর্ঘ ২২ বছরের বিরতি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে আনুষ্ঠানিক সফরে ফ্রান্স যাচ্ছেন। ১৯৯৯ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেষবার আনুষ্ঠানিক সফরে প্যারিস গিয়েছিলেন।

এবারের আনুষ্ঠানিক সফরটি পাঁচ দিনের। সফরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসের অ্যালিসি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

বাংলাদেশ-ফ্রান্সের সম্পর্কের পাঁচ দশক পূর্তি সামনে রেখে দুই শীর্ষ নেতার আসন্ন বৈঠকের মধ্য দিয়ে সহযোগিতার নতুন পথনকশার একটি দিকনির্দেশনা আসতে পারে বলে কূটনীতিকেরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

ঢাকা ও প্যারিসে কর্মরত বাংলাদেশের কূটনীতিকেরা জানান, ফরাসি সরকার ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে আনুষ্ঠানিক সফর হিসেবে ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৯ সালের সেপ্টেম্বরে শেষবার আনুষ্ঠানিক সফরে ফ্রান্স গিয়েছিলেন।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আসন্ন সফরের খসড়া সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের প্রধানমন্ত্রী জঁ কাসতেক্স, পররাষ্ট্রমন্ত্রী জঁ ইভস লো দ্রিখাঁ ও প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

এ ছাড়া বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে ফ্রান্সের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে শেখ হাসিনার মতবিনিময়ের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

সফরকালে আগামী ১১ নভেম্বর সৃজনশীল অর্থনীতিতে অবদানের জন্য প্রবর্তিত ইউনেসকো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার হস্তান্তর করবেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুকে সম্মান জানাতে ২০২০ সালে বাংলাদেশের অর্থায়নে এই পুরস্কার প্রবর্তন করে ইউনেসকো।

সফরের শেষ দিনে প্যারিস পিস ফোরামের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেওয়ার কথা রয়েছে।

সূত্র:প্রথম আলো
R/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা