চতুর্থবারের মতো শিরোপা ঘরে তুলেছে চেন্নাই সুপার কিংস

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১৬, ২০২১ | ১১:৫৬
Link Copied Successfully!

মাত্র ২ রানেই ফেরত পাঠানো যেত চেন্নাইয়ের প্রোটিয়া তারকা ফাফ ডুপ্লেসিকে। কিন্তু সাকিব আল হাসানের বলে স্টাম্পিংটা মিস করেন উইকেটকিপার দিনেশ কার্তিক। ২ রানে জীবন পাওয়া ডুপ্লেসি টর্নেডো ইনিংস খেলে দলকে এনে দেন ১৯২ রানের সংগ্রহ।

যার আর পার করতে পারেনি কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা। ফলে ২৭ রানে জয় পেয়ে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তুলেছে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

কিন্তু এমন জয়ের পরও ম্যাচ শেষে আলোচনায় ধোনির অবসরের প্রসঙ্গ। জাতীয় দল থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। এখন তিনি টিম ইন্ডিয়ার মেন্টর। এবার কি ব্যাট-বল একেবারেই তুলে রাখবেন? দলকে শিরোপা এনে দিয়ে তা করলে এটা হবে রাজসিক অবসর।

বিজ্ঞাপন

ধোনির হাতে যখন আইপিএল শিরোপা, তখন ঘুরেফিরে আবারও আসলো ধোনির অবসর প্রসঙ্গ। আর এবারো অবশ্য রহস্য রেখেই জবাব দিয়েছেন তিনি।

উপস্থাপক হার্শা ভোগলে সেই প্রসঙ্গ টানলে সরাসরি কিছু না বলে ধোনি জানালেন, তার দল চেন্নাইয়ের জন্য যেটা ভালো হয় সেটিই করবেন তিনি।

ধোনি বলেন, ‘আমি যেটা আগেও বলেছি, এটা বিসিসিআইয়ের ওপর নির্ভর করছে। নতুন দুইটা দল আসছে। চেন্নাইয়ের জন্য যেটা ভালো হয় আমাদের সেটা করতে হবে। এটা আসলে আমার তিন চারজনের ভেতরে থাকার ব্যাপার না। এটা একটা শক্ত ভিত্তি তৈরির ব্যাপার যেন ফ্র্যাঞ্চাইজিকে ভুগতে না হয়। আমাদের আগামী ১০ বছর অবদান রাখতে পারে এমন ক্রিকেটারদের দিকে তাকাতে হবে।

বিজ্ঞাপন

Ho/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন