দেশের পূর্বাঞ্চলে দুইবার ভূমিকম্প

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২২, ২০২০ | ৯:৩৮
Link Copied Successfully!

সিলেট-চট্টগ্রাম বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় ১২ ঘণ্টার ব্যবধানে দুইটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সময় সংবাদকে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন।

তিনি জানান, প্রথমটি রোববার বিকেল ৪ টা ৪৫ মিনিটে অনুভূত হয়। ঢাকার আবহাওয়া অফিস থেকে যার কেন্দ্রস্থলের দূরত্ব ছিল ২.৭৯ কিলোমিটার পূর্বে। রিখটার স্কেলে যার মাত্রা ধরা পড়েছে ৫.১।

দ্বিতীয়টি সোমবার ভোর ৪ টা ৪০ মিনিটে অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ঢাকার আবহাওয়া অফিস থেকে ৩০১.১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৮।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক, প্রাকৃতিক দুর্যোগ গবেষক ড. বিশ্বজিৎ নাথ জানান, দুটি ভূমিকম্প ঠিক ১২ ঘণ্টা ৬ মিনিটের ব্যবধানে আঘাত হানে। প্রথমটি ছিল, ২১ শে জুন বাংলাদেশ সময় বিকেল ৪ টা ৪৬ মিনিটে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১ মেগাওয়াট। গভীরতা ছিল ৩৯ কিলোমিটার, এবং দ্বিতীয়টি আজ ২২ জুন সকাল ৪ টা ৪০ মিনিটে ভারত-মায়ানমার সীমান্তে হয়েছে। এর মাত্রা ৫.৮ ও গভীরতা ১০ কিলোমিটার ছিল।

বাংলাদেশ-ভারত-মিয়ানমার সীমান্তে খুব অল্প সময়ের ব্যবধানে হওয়া এ দুটি ভূমিকম্পে সহিংসভাবে পুরো বেল্ট কাঁপছে বলে জানিয়ে, ভবিষ্যতের আরো বড় ভূমিকম্পের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে সতর্ক করেন এ গবেষক।

উল্লেখ্য, গত ২৫ মে ঢাকা থেকে মাত্র ৩৬৬ কিলোমিটার দূরত্বে ভারত সীমান্তে আরো ৫.১ মাত্রার আরো একটি ভূমিকম্প অনুভূত হয়। মাস না পেরোতে আরো মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে আবারো ভূমিকম্প হলো দুটি। (সময় নিউজ)

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা