
শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শেফালীর যাত্রা শুরু


শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মহিলা হিসেবে প্রথম বারের মতো শপথ নিলেন নাসরিন জাহান চৌধুরী সেফালী।
মঙ্গলবার সকাল ১১টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে তিনি শপথ বাক্য পাঠ করেন। নাসরিন জাহান চৌধুরী সেফালীকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ মিজানুর রহমান, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরানসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।


এই শপথের মধ্য দিয়ে শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে কোন মহিলার যাত্রা শুরু হলো । এরপূর্বে ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন হাসিনা আক্তার ও কামরুন্নাহার কাজল। গত ২৬ মার্চ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্লাহ্ চৌধুরীর মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। করোনার প্রাদূর্ভাব কিছুটা কমে আসায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে আওয়ামীলীগের মনোনয়ন লাভ করেন নারী নেত্রী প্রয়াত ফরিদ উল্লাহ্ চৌধুরীর সহধর্মিণী নাসরিন জাহান শেফালী। নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। মঙ্গলবার ১৩ অক্টোবর নাসরিন জাহান সেফালী শপথের মাধ্যমে তার স্বামীর শূন্য স্থানে স্থলাবিশক্ত হলেন।
HO/N

























