৬০ বছরের বেশি বয়সীদের জন্য তৃতীয় ডোজ টিকার সুপারিশ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১২, ২০২১ | ২:৫৯
Link Copied Successfully!

৬০ বছরের বেশি বয়সীদের চীনের সিনোভ্যাক ও সিনোফার্মের তৃতীয় ডোজ টিকা দিতে সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। স্থানীয় সময় গতকাল সোমবার ডব্লিউএইচওর টিকাবিষয়ক উপদেষ্টারা এই সুপারিশ করেন।

ডব্লিউএইচওর টিকাদান বিষয়ে বিশেষজ্ঞদের নীতিনির্ধারণী দল স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারি গ্রুপ অব এক্সপার্টস অন ইমিউনাইজেশন (এসএজিই) বলছে, ৬০ বছরের বেশি বয়সী যাঁরা সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা নিয়েছেন, তাঁদের তৃতীয় ডোজ টিকা নেওয়া উচিত।

তবে বিশেষজ্ঞরা বলছেন, তাঁরা বড় পরিসরে জনগণের সবাইকে বুস্টার ডোজ টিকা দেওয়ার সুপারিশ করছেন না। যাঁদের বয়স ৬০ বছরের বেশি এবং যাঁদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল, তাঁদের ক্ষেত্রেই এই বুস্টার ডোজ টিকার সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞাপন

করোনাভাইরাস মহামারির সময় ফাইজার-বায়োএনটেক, জনসন, মডার্না, সিনোফার্ম, সিনোভ্যাক, অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরি ব্যবহারের জন্য ডব্লিউএইচওর অনুমোদন পেয়েছে।

ভারত বায়োটেক টিকাও জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়ার তালিকায় রয়েছে। গত সপ্তাহে এসএজিই টিকা, কোভিড–১৯ ও অন্যান্য রোগ নিয়ে চার দিনের বৈঠক করে।

সূত্র:প্রথম আলো
R/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা