কোভিড-১৯ থেকে আমি সুস্থ হয়ে উঠছি…শহীদ আফ্রিদি

Default User
স্পোর্টস নিউজ ডেস্ক
আপডেটঃ জুন ২১, ২০২০ | ৭:৩৮
Link Copied Successfully!

খবরটা জানিয়েছেন শহীদ আফ্রিদি নিজেই। তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এর পর তো নড়েচড়েই বসল ক্রিকেট বিশ্ব। নানা প্রান্ত থেকে দোয়া ও দ্রুত আরোগ্য কামনা করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। তাই বলে গুজবও বসে থাকে না।

আফ্রিদি অসুস্থ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব চলছে, প্রতিদিনই একটু একটু করে স্বাস্থ্যের অবনতি ঘটছে ৪০ বছর বয়সী সাবেক এই অলরাউন্ডারের। কিছুদিন আগে তাঁর ভাই তারিক আফ্রিদি অবশ্য জানিয়েছিলেন, শহীদ আফ্রিদি ভালো আছেন। সবার কাছে তিনি দোয়া চেয়েছেন। প্রতিদিনই তিনি একটু একটু করে ভালো হয়ে উঠেছেন।

কিন্তু পাকিস্তানের সাবেক অধিনায়কের শারীরিক অবনতির গুঞ্জন এরপরও থামেনি। অগত্যা আফ্রিদিকেই বলতে হলো, এসব গুঞ্জনে কান দেবেন না। এ নিয়ে ‘দ্য নিউজ’ প্রকাশ করেছে আফ্রিদির মন্তব্য, ‘সৃষ্টিকর্তা সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বাঁচাক। এমন গুজব কীভাবে ছড়িয়ে পড়ল বলতে পারব না। বিশ্বের নানা প্রান্ত থেকে ফোন ও বার্তায় আমার কুশললাদি জানতে চাইছেন শুভাকাঙ্খীরা। সবাইকে বলছি, কোভিড-১৯ ভাইরাস থেকে আমি সুস্থ হয়ে উঠছি এবং দ্রুতই নিজের সামাজিক কাজে ফিরব।’

বিজ্ঞাপন

করোনা মহামারির শুরু থেকে পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে দুস্থ মানুষদের সাহায্য করেছেন আফ্রিদি। এ নিয়ে তিনি ভীষণ প্রশংসিত হলেও তারিক আফ্রিদি জানান, মানুষকে সাহায্য করতে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর ভাই। এদিকে শহীদ আফ্রিদির মাথায় অন্য ভাবনা। করোনায় আক্রান্ত হলে তো এখন তিনি মানুষের পাশে দাঁড়াতে পারতেন। সেটি যে হচ্ছে না! দ্রুত সুস্থ হয়ে উঠতে তর সইছে না আফ্রিদির।

সাবেক এ ক্রিকেটারের ভাষ্য, ‘কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ব্যাথা ছাড়া সবচেয়ে বাজে বিষয় হলো আমি দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারছি না। এ কারণে খুব দ্রুত সুস্থ হয়ে সামাজিক কাজে ফিরতে চাই।’

করোনায় আক্রান্ত হওয়ার লক্ষণ নিয়েও কথা বলেছেন আফ্রিদি, ‘হঠাৎ করেই একদিন জ্বর ও মাথাব্যথা। শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল। ঘুমোতে পারিনি। শরীরে ব্যথা নেই, কিন্তু মনে হচ্ছিল এতটুকু শক্তি অবশিষ্ট নেই। কিন্তু বিশ্রাম, গরম বাষ্প এবং আদা চা আমাকে অনেক সাহায্য করেছে। আশা করি দ্রুত কাজে ফিরতে পারব।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা