চাঁদপুরে মাদকব্যবসায়ী মাইগ্যা মাসুদ স্ত্রীসহ আটক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৯, ২০২১ | ১১:১২
Link Copied Successfully!

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী অভিযানে স্বামী মো. মাসুদ বেপারী (৩৯) ও স্ত্রী কুলসুমা আক্তার সাদিয়া কে ১শ ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।

শনিবার ৯ অক্টোবর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ওয়ারলেস মোড় বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানাগেছে, আজ দুপুর ১২ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমএর নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপুর শহরের ওয়ারলেস মোড় বাজার এলাকায় মেহেরুন ও জাবের স্টোর নামীয় দোকানের সামনে রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন

এ সময় আসামি মোঃ মাসুদ বেপারী, প্রকাশ মাইগ্যা মাসুদ (৩৯) পিতা-মৃত আব্দুল মতিন,মাতা- রাশিদা বেগম, কুলসুমা আক্তার সাদিয়া, স্বামী-মোঃ মাসুদ বেপারী প্রকাশ মাইগ্যা মাসুদ, মাতা- মনোয়ারা বেগম এর দেহ তল্লাশি করে যথাক্রমে ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা।

আসামিদ্বয় পরস্পর স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

এ বিষয়ে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব