মতলব উত্তরে বাগানবাড়ি বাজারে আগুন লেগে ৪টি দোকান ভস্মিভূত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৯, ২০২১ | ৭:৪৬
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তরে বাগানবাড়ি বাজারে আগুন লেগে ৪টি দোকানের মালামাল ভস্মিভূত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বাগানবাড়ি বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোঃ রাজীব চৌধুরী জানান, শনিবার বেলা ১১ টায় ওই মার্কেটের মিষ্টির দোকান থেকে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ আগুনের সূত্রপাত ঘটেছিল। এলাকাবাসী ও বিভিন্ন দোকানদারদের সহায়তায় ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আসে।

দুপুর বারোটার দিকে খবর পেয়ে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়।

বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাগানবাড়ি বাজারের মিষ্টির দোকান, কসমেটিকস দোকান, চা দোকান ও ইলেকট্রনিক দোকানের মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।এতে ক্ষয়ক্ষতি প্রায় সাত লাখ টাকা।

মিষ্টির দোকান দার সুরুজ মল্লিক (২৮) জানান তার দোকানের দুটি ফ্রিজসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। ওই সময় তিনি দোকানে ছিলাম না। কারিগররা দোকানে মিষ্টি বানানোর কাজে ব্যস্ত ছিল। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটেছে।

কসমেটিকস দোকানদার বিপ্লব (৩৮) জানান, আগুনে তার দোকানের ফ্রিজ, টিভি ও বিভিন্ন আইটেমের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।

বিজ্ঞাপন

চা দোকানদার সবুজ (২৭) জানান, তার দোকানে দুটি কম্পিউটার ছিল। সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিসমিল্লাহ ইলেকট্রনিক্স স্বত্বাধিকারী নবীর হোসেন (২৬) জানান, তাঁর দোকানের ইলেকট্রনিক্স বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই)আবু বকর সিদ্দিক বলেন, বাগানবাড়ি বাজারের ৪টি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে। মিষ্টির দোকানের গ্যাস
সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।এতে ক্ষয়ক্ষতি প্রায় সাত লাখ টাকা।
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা