চাঁদপুরে নদীতে ঝাঁপ, পা হারালেন জেলে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৯, ২০২১ | ৪:১৮
Link Copied Successfully!

চাঁদপুরে কোস্টগার্ডের ধাওয়া খেয়ে নৌকা থেকে নদীতে ঝাঁপ দিয়ে জেলে নৌকার পাখার সাথে লেগে সবুজ নামের এক জেলের পা কেটে প্রায় বিছিন্ন হয়ে শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়েছে।

শুক্রবার রাত ১২টার দিকে চাঁদপুরের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

আহত সবুজ চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের সোলেমান গাজীর ছেলে। গুরুতর জখম অবস্থায় কোস্টগার্ডের সদস্যরা সবুজকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল নিয়ে যায়।

বিজ্ঞাপন

জানা যায়, মা ইলিশ রক্ষায় শক্রবার রাতে কোস্টগার্ড শাহরাস্তি এসিলেন্টকে সাথে নিয়ে মেঘনা নদীতে অভিযান চালায়। পরে এসিল্যান্ডের নির্দেশে কোস্টগার্ড-জেলে নৌকা ধাওয়া করলে নৌকা থেকে পড়ে গিয়ে জেলে সবুজ আহত হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়, কোস্টগার্ডের সদস্যরা জেলে সবুজকে আহত অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে রেখে গেছে। জেলে সবুজের একটি পা কেটে গেছে ও শরীরের পেছনে বাহুতে জেলে নৌকার পাখার সাথে লেগে গুরুতর জখম হয়েছে। তার ব্যাপক রক্তক্ষরণ হলে সে অজ্ঞান হয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।

চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট রুহান মোর্শেদ পপুলার বিডি নিজকে জানায়, ‘শাহরাস্তি এসিলেন্টকে সাথে নিয়ে আমরা অভিযান করেছি। নৌকা থেকে পড়ে গিয়ে জেলে আহত হয়েছে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা