চাঁদপুরে আল-আমিন হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৮, ২০২১ | ১০:৩১
Link Copied Successfully!

চাঁদপুর শহরের উকিলপাড়া এলাকায় চাঁদপুর আল-আমিন হাসপাতাল (প্রাঃ) লিঃ এ ভুল চিকিৎসায় রাহিমা বেগম (২২) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

৮ অক্টোবর শুক্রবার বিকেলে হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রসুতির মৃত্যু। তবে মা মারা গেলেও সিজারের মাধ্যমে কন্যা শিশুর জন্ম হয়।

ঘটনার পরপর নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কামরুজ্জামান ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

বিজ্ঞাপন

নিহত রাহিমা বেগম সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের আখনের হাট এলাকার কাপড় ব্যবসায়ী মনির হোসেনের স্ত্রী।

স্বামী মনির হোসেন জানায়, ‘আমার স্ত্রী রাহিমা প্রায় ২ বছর ধরে ডাঃ শামসুন্নাহার তানিয়ার তত্ত্বাবধানে ছিল। রাহিমার সিজার করেন গাইনী ডাঃ শামসুন্নাহার তানিয়া ও এনেসথ্যাসিয়া করেন ডাঃ জাহাঙ্গীর হোসেন। পরিক্ষা নিরিক্ষা শেষে চিকিৎসকের কথা অনুযায়ী ৭ অক্টোবর সন্ধ্যায় চাঁদপুর আল-আমিন হাসপাতাল (প্রাঃ) লিঃ এ ভর্তি করা হয়।

৮ অক্টোবর দুপুরে হাসপাতালে সিজারের জন্য ওটিতে নেওয়া হয়। কিছুক্ষণ পর ওটি থেকে কন্যা সন্তান হয়েছে বলে জানানো হয়। তবে প্রায় ১ ঘন্টা অতিক্রম হয়ে গেলেও আমার স্ত্রী কেমন আছে জানায় নি। পরে আমি জোর করে ওটিতে প্রবেশ করি। তখন আমাকে বলা হয় আমার স্ত্রী মারা গেছে। সিজার করে ডাঃ তানিয়া চলে গেলেও হাসপাতালের কেউ মৃত্যুর বিষয়ে আমাদের কিছু জানায় নি।

বিজ্ঞাপন

প্রসূতির শ্বাশুড়ী রহিমা বেগম জানায়, ডাঃ তানিয়া আমার ছেলের বৌ রাহিমারে মেরে ফেলছে। সে খুনি।

প্রসূতির পিতা জয়নাল গাজী জানায়, ৪ বছর পূর্বে পারিবারিকভাবে মনির হোসেনের সাথে আমার মেয়ের বিয়ে হয়। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ও ডাঃ তানিয়ার ভুল চিকিৎসায় আমার মেয়ের মৃত্যু। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কামরুজ্জামান জানায়, ‘ঘটনার অনেকপরে আমাদেরকে জানানো হয়েছে। আমরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং কাগজপত্র পর্যালোচনা করেছি।

এ বিষয়ে কথা বলার জন্য ডাঃ শামসুন্নাহার তানিয়ার ব্যবহূত মোবাইল ফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব