প্রতারণা মামলায় আপোষ শর্তে এক মাসের জামিন পেলেন আলমগীর কবির পাটোয়ারী

Default User
পাপ্পু মাহমুদ
আপডেটঃ অক্টোবর ৮, ২০২১ | ৭:২৪
Link Copied Successfully!

প্রতারণা মামলায় আহমাদ আলী পাটোয়ারী ওয়াকফ এস্ট্রট এর মোতাওয়াল্লী ও সচিব আলমগীর কবির পাটোয়ারী আপোষ শর্তে ১ মাসের জামিন পেয়েছেন। গত ৬ অক্টোবর বিজ্ঞ আদালত আপোষ মিমাংসার শর্তে প্রতারণার মামলায় আলমগীর কবির পাটোয়ারীর জামিন মঞ্জুর করেন।

মামলা ও পিবিআই তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, মামলার বাদী হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী আজাদ রহমান মাসুদ মজুমদার গত১৬/১১/২০২০ সালে বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার অভিযোগ এনে ৪০৬/৪২০ ধারা আলমগীর কবীর পাটোয়ারীর বিরুদ্ধে এক‌টি মামলা করেন। মামলাটি গত ২৩/১১/২০২০ তারিখে তদন্তের জন্য পিবিআই কে দায়িত্ব দেন আদালত।

পিবিআই দীর্ঘদিন তদন্ত করে এক‌টি প্রতিবেদন দাখিল করেন আদালতে। পিবিআই এর তদন্ত প্রতিবেদনে আলমগীর কবিরের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার সত্যতা পান বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

আহমেদ আলী ওয়াকফ এস্টেট বিজনেস পার্ক মকিম উদ্দিন শপিং সেন্টার নামে বহুতল ভবন নির্মাণ করার লক্ষে দোকান ঘর বরাদ্দের টেন্ডার আহবান করেন। টেন্ডারে মাসুদ মজুমদার সর্বোচ্চ দরদাতা হিসাবে A-05, B-05 ও B-04 বরাদ্দ পায়। তার বিপরীতে বাদী ২৫% ডাউন পেমেন্ট প্রদান করেন। A-05, B-05 ও B-04 এই তিনটি দোকানের জন্য প্রতিটি ৩০০/টাকার স্ট্যাম্পের মাধ্যমে বিবাদী সহি স্বাক্ষর করে বায়নাপত্র বাদীর বরাবরে হস্তান্তর করেন। বাদী আজাদ রহমান মাসুদ মজুমদার দোকান বরাদ্দ বাবত বিবাদীকে চেক ও পে -অর্ডারের মাধ্যমে ৬৮ লাখ ৬৬ হাজার টাকা প্রদান করেন। গত ৯/৯/২০২০ সালে আরো ১৩ লাখ টাকা গ্রহন না করে বিবাদী আলমগীর কবীর পাটোয়ারী ৩৩ লাখ ৩৬ টাকা বেশি পেয়ে অন্য ৩ ব্যক্তিকে এ ৩টি দোকান বুঝিয়ে দেন।

মামলার বাদী আজাদ রহমান মাসুদ মজুমদার বলেন,তিনি বিজনেস পার্ক মকিম উদ্দিন শপিং সেন্টারে তিনটি দোকান বরাদ্দ নেন। ১ কোটি ১৪ লাখ ৬৪ হাজার টাকার মধ্যে ৬৮ লাখ ৬৬ হাজার টাকা প্রদান করেন এবং আরো ১৩লাখ টাকা দেওয়ার চেষ্টা করি। কিন্তু আলমগীর কবির পাটোয়ারি তার টাকা গ্রহন না করে ৩৩ লাখ ৩৬ হাজার টাকা বেশি পেয়ে অন্য লোকদের দোকানগুলো বুঝিয়ে দেয়। ফলে তার বিরুদ্ধে আদালতে বিশ্বাস ভঙ্গ ও প্রতারনার মামলা করেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা