
দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক পাপ্পু
Link Copied Successfully!


জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক মেহেদী হাছান পাপ্পু।
দৈনিক দেশ রূপান্তর পত্রিকা সম্পাদক অমিত হাবিব স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।


মেহেদী হাছান পাপ্পু প্রায় দশ বছর সাংবাদিক হিসাবে কর্মরত আছেন। তিনি দৈনিক চাঁদপুর কন্ঠের নিজস্ব প্রতিনিধি ও পপুলার বিডিনিউজের চীফ রিপোর্টারের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি হাজীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
দৈনিক দেশ রূপান্তরে নিয়োগ পেয়ে তিনি সকল শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া চেয়েছেন।



























