সাকিবকে প্রশংসায় ভাসালেন এউইন মরগান

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৪, ২০২১ | ৫:৩১
Link Copied Successfully!

টানা নয় ম্যাচ একাদশের বাইরে থাকার পর অবশেষে গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কলকাতার একাদশে ফিরেছেন সাকিব। ফিরে বল হাতে আলো ছড়িয়েছেন।

যদিও কলকাতার ৬ উইকেটের জয়ে ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি সাকিব, তবে বল হাতেই যা করেছেন, ম্যাচ শেষে সেটির প্রশংসা করেছেন কলকাতা অধিনায়ক এউইন মরগান। সাকিবকে এভাবে ম্যাচের পর ম্যাচ বসিয়ে রাখা মরগানের চোখে ‘বিলাসিতা।’ গতকাল ম্যাচে সাকিবের অবদানকেও মরগান বললেন ‘অনেক বড় কিছু।

বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাতে এবারের আইপিএলের দ্বিতীয় অংশ শুরু হওয়ার পর থেকে গতকালের আগে কলকাতার কোনো ম্যাচে খেলা হয়নি সাকিবের। কিন্তু কাল ফিরেই ঝলক দেখিয়েছেন সাকিব। বল হাতে ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। কলকাতার পাঁচ বোলারের মধ্যে যে চারজন উইকেট পেয়েছেন, তাঁদের মধ্যে সবচেয়ে কিপ্টে বোলিং ছিল সাকিবের। যদিও বাকি তিনজনের সবাই দুটি করে উইকেট পেয়েছেন।

নিজের বলেই একটা ক্যাচ মিস না করলে সাকিবেরও উইকেট দুটি হতে পারত। তবে ফিল্ডিংয়ে সে ব্যর্থতার উল্টোদিকে সাকিবের চোখধাঁধানো ফিল্ডিংও কাল দেখেছে আমিরাতের স্টেডিয়াম। নিজের বোলিংয়ের সময়েই তাঁর দুর্দান্ত থ্রো-ই রানআউট করেছে হায়দরাবাদ অধিনায়ক কেইন উইলিয়ামসনকে।

ম্যাচ শেষে তাই কলকাতার জয়ের পথে ব্যাট হাতে ৫৭ রান করে ম্যাচসেরা হওয়া শুবমান গিলের পাশাপাশি সাকিবের প্রশংসাই ঝরল কলকাতা অধিনায়ক মরগানের কণ্ঠে, ‘শুবমান দারুণ খেলেছে। আর সাকিব (যা করেছে, সেটা) অনেক বড় কিছু! আমাদের দলের শক্তি আর গভীরতা এমন যে, ওর মতো অভিজ্ঞ একজনকেও এভাবে এত দিন পর ডাকার মতো বিলাসিতা আমরা দেখাতে পারছি। আজ কী দারুণভাবে ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে ও!

কলকাতা অধিনায়ক অবশ্য প্রশংসাবৃষ্টিতে ভাসিয়েছেন দলের অন্য দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইনকেও। লেগ স্পিনার বরুণ ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নিয়েছেন।

নারাইন উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ১২ রান। মরগান তাই বলছিলেন, ‘আমার মনে হয় আমাদের হয়ে ম্যাচে সবচেয়ে বেশি পার্থক্য গড়ে দেওয়ার মতো দুজন ওরা। আমরা ভাগ্যবান যে ওরা আমাদের দলে খেলছে। বিশেষ করে সুনীল নারাইন। অনেক দিন ধরে এই ফ্র্যাঞ্চাইজিটার একটা বড় অংশ হয়ে আছে ও। কেকেআরের সাফল্যের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ।

সূত্র:প্রথম আলো

HO/N

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা