ইসলামের নবীর ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্ট সড়ক দুর্ঘটনায় নিহত

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৪, ২০২১ | ১:২৬
Link Copied Successfully!

ইসলাম ধর্মের নবীর ব্যঙ্গচিত্র এঁকেছিলেন যে সুইডিশ কার্টুনিস্ট, সেই লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে সেখানকার স্থানীয় গণমাধ্যম খবর দিয়েছে।

ওই খবরে বলা হয়েছে যে মি. ভিকস পুলিশের একটি গাড়িতে চড়ে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কইয়ার্ড শহরে ভ্রমণ করছিলেন এবং সেই সময় একটি ট্রাকের সাথে গাড়িটির সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে পুলিশের দু’জন কর্মকর্তাও নিহত হন। আর আহত হন ট্রাকটির ড্রাইভার।

বিজ্ঞাপন

পচাত্তর বছর বয়সী ভিকস তার আঁকা ব্যঙ্গচিত্রের কারণে হত্যার হুমকির পেয়েছিলেন। এ কারণে তাকে পুলিশী নিরাপত্তা দেয়া হত।

২০০৭ সালে তার আঁকা ছবি প্রকাশিত হলে বহু মুসলমান ক্ষুব্ধ হন। নবীর ছবি আঁকা ইসলামের দৃষ্টিতে ব্লাসফেমি হিসেবে গণ্য হয়।

রবিবারের এই দুর্ঘটনায় নিহতদের পরিচয় পুলিশ প্রকাশ করেনি। তবে ভিকসের সঙ্গী স্টকহোম থেকে প্রকাশিত ডাগেন নাইটার পত্রিকার কাছে খবরটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সংঘর্ষটি কীভাবে হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অন্য কোন পক্ষের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি বাংলা

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা