ব্যাপক আয়োজনে চাঁদপুরে আওয়ামী লীগের তৃনমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২, ২০২১ | ৯:৩৬
Link Copied Successfully!
 বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের সফর উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃনমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ২অক্টোবর শনিবার চাঁদপুর স্টেড়িয়াম মাঠে ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যথাক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি, কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সাবেক মন্ত্রী মেজর অব.রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাঁদপুর ৪ আসনের সংসদ সদস্য মো. শফিকুর রহমান, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল এবং সাবেক সংসদ সদস্য ড. মুহাম্মদ শামছুল হক ভূঁইয়া।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেন, বঙ্গবন্ধুর কন্যা জনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে একটি মর্যাদাশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। তিনি দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে। আপনারা শেখ হাসিনা উন্নয়নের কথা জনগণের কাছে তুলে ধরতে হবে। চাঁদপুরেও ব্যাপক উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, আগামীতে সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে দলকে সুসংগঠিত করতে হবে। দলের মধ্যে কোন বিভাজন রাখা যাবে না। আমি শুনেছি ফরিদগঞ্জ ও কচুয়ায় এমপিরা দলের গঠনতন্ত্রকে পাশ কাটিয়ে কাজ করেন। এটি ঠিক না। কারণ আপনারা আইন প্রণেতা। আপনারা যা করবেন, যা করবেন দলের গঠনতন্ত্র মেনে করবেন।

তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনে অংশ নেয়া অধিকার যেমন কারো আছে, তেমনি অংশ না নেয়ার অধিকারও সবার আছে। কেউ যদি মনে করে নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেটি তাদের গণতান্ত্রিক অধিকার। তবে এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আর কখনো হবে না। দলীয় সরকারের অধিনেই নির্বাচন হবে। কারন আমাদের দেশের সর্বোচ্চ আদালতে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার বিরুদ্ধে রায় দিয়েছে। ফলে তত্ত্বাবধায়ক সরকারের বিধান আর কখনো কাজে দিবে না।

বিজ্ঞাপন

হানিফ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠুভাবে নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। এমন কথা বিগত ২০০৮ সালে বেগম খালেদা জিয়াও বলেছিলেন। ফলে নির্বাচনের পর তাদেরকেই সেই ভাগ্য বরণ করতে হয়েছে। সুতরাং আগামীদিনেও এই দলটির পরিণতি কি হয়, তা সময়ই বলে দেবে। বিএনপি এমন কোন কাজ করেনি যাতে জনগণ তাদের ক্ষমতায় দেখতে চায়।

তৃণমূল পর্যায়ের বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নাসরিন জাহান সেফালি, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মাহফুজুল হক, হাইমচর উপজেলার শাহজাহান প্যাদা, মতলব দক্ষিণের মবিন সুজন, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, চাঁদপুর সদর উপজেলার বাদাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলায়েত হোসেন গাজী বিল্লাল, রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী হযরত আলী বেপারী, লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম খানসহ অর্ধশত নেতা।

তৃণমূল প্রতিনিধি সভায় চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজ ৩ অক্টোবর একই ভ্যানুতে জেলে আওয়ামী লীগের  বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা