
ইউছুফ প্রধানীয়া সুমনের স্লোগানে স্লোগানে মুখরিত হাজীগঞ্জ বাজার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে বাংলাদেশ আওয়ামী লীগকে সাংগঠনিক গতিশীল করার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে তৃণমূল প্রতিনিধি সভা এবং বর্ধিত সভার উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে ২রা অক্টোবর শনিবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব.রফিকুল ইসলাম বীর উত্তম এমপি যোগদান করেন। সভায় যাবার পথে হাজীগঞ্জ বাজারে শনিবার সকালে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে।
শনিবার সকালে হাজীগঞ্জ বাজারে ৫ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থীর ইউসুফ প্রধানীয়া সুমনের নেতৃত্বে স্বাগত মিছিলে মুখরিত হয়ে উঠে হাজীগঞ্জ বাজার।


চেয়ারম্যান পদ প্রার্থী ইউছুফ প্রধানীয়া সুমন পপুলার বিডিনিউজকে বলেন, দীর্ঘদিন পর তৃণমূলের এই বর্ধিত সভা হওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। চাঁদপুরে আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছেন এতে আমি আনন্দিত। এমপি স্যারের আগমনে ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে হাজীগঞ্জ বাজারের স্বাগত মিছিল করতে পেরেছি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।
ওই সময় উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহবুব হক বাবু, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন বেপারী, সাধারণ সম্পাদক মোঃ শাহ জালাল পাটোয়ারী মামুন, সিনিয়র সহ-সভাপতি শহিদুল্লাহ পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াসউদ্দিন পাটওয়ার, সহ-সভাপতি মো. শাহিন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মো. রহিম মিজি, সহ-সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মজুমদার, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান লিটন, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হাওলাদার, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মোতালেব ভুঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার ভুঁইয়া, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল চন্দ্র, সাধারণ সম্পাদক মো. মিজান সর্দার, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম পাটোয়ারী, ৫ নং সদর পুর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি ওমর ফারুক খান, সহ-সভাপতি শরিফ প্রধানীয়া, সহ-সভাপতি মিজান মেম্বার, সহ-সভাপতি কামরুল খান, সহ-সাধারন সম্পাদক সুরুজ পাটওয়ারী, প্রচার সম্পাদক শাহ জালাল সর্দার দিপু, ক্রিয়া সম্পাদক আহসান গাজী, ৫ নং সদর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহিন আলম মুন্সী, সহসম্পাদক মো. সুমন ভুঁইয়া, ৭ নং ওয়ার্ড সাবেক সভাপতি মো. মাসুদ রানা কালু, ৫ নং সদর ইউনিয়নের সাবেক ছাত্রনেতা মো. ইমরান মজুমদার, ৫ নং সদর পূর্ব ও পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সদরের পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজাউল হাসান নিপু, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক নোবেল মির্জা, সাংগঠনিক সম্পাদক মাজারুল ইসলাম রবি, মেহেদী হাছান মেরাজের নেতৃত্বে ৫ নং সদর পূর্ব ইউনিয়নের নেতাকর্মীরা , সদরের পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাখাওয়াত সর্দার, সাধারণ সম্পাদক ইসমাইল মুন্সী, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন শাহনেওয়াজের নেতৃত্বে ৫ নং সদর পশ্চিম ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মীরা। এছাড়াও মহিলা আওয়ামীলীগ, যুব মহিলালীগের নেতৃত্বে সদর আওয়ামীলীগের মহিলা নেতৃবৃন্দ।
HO/N

























