চাঁদপুরে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২, ২০২১ | ১২:৩৭
Link Copied Successfully!

চাঁদপুর শহরের গুয়াখোলা এলাকা থেকে সাদিয়া আক্তার সাথী (১৭) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

১লা অক্টোবর শুক্রবার রাতে পৌর ৮নং ওয়ার্ডের গুয়াখোলার প্রধানিয়া বাড়ীর একটি ভাড়া বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ওমর ফারুক। তিনি জানান, আমি খবর পেয়ে এসে দেখি সাথী নামের ওই মেয়েটি সিলিং ফ্যান লাগানোর আন্টার সাথে ঝুলে আছে। পরে ওর পরিবার লাশ নামিয়ে মেঝেতে রেখেছে। সাথী আলামিন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তার পিতার নাম গিয়াস উদ্দিন তাঁতি এবং মায়ের নাম সালমা বেগম।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, নিহত সাথীর বাবা গীয়াস উদ্দিন তাঁতি বড়ষ্টেশন মাছ ঘাটে হোটেল ব্যবসায়ী আর মা সালমা বেগম গৃহিনী।

নিহত সাথীর মা সালমা বেগম জানান, আমি বাসায় ছিলাম না। সাথীর বাবাও বাসায় ছিলো না। সন্ধ্যার পর বাসায় এসে দেখি সাথী এ ঘটনা ঘটিয়েছে। সাথী কিছুদিন আগেও ঢাকায় তার মামার বাড়ী থেকে বেরিয়ে এসেছে।কেন এমন টা করলো বুজতে পারছি না।

এদিকে খবর পেয়ে লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে এসেছেন চাঁদপুর সদর মডেল থানার এস আই ইকবাল হোসেন।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব