কচুয়ার প্রত্যাশা সমাজ কল্যাণ এর উদ্যেগে শিক্ষা উপকরন বিতরণ

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ অক্টোবর ১, ২০২১ | ৮:৩৭
Link Copied Successfully!

কচুয়া উপজেলার ১০ নং উত্তর গোহট ইউনিয়নের হাসিম পুর উত্তর পাড়া সামাজিক সংগঠন প্রত্যাশা সমাজ কল্যাণ এর উদ্যেগে স্থানীয় প্রবাসীদের আর্থিক সহায়তায় ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়।

শুক্রবার বিকালে হাসিমপুর উত্তর পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে সংগঠনের সভাপতি হাসিমপুর-হারিচাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা’র সভাপতিত্বে, বুরগী উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আবদুর রব এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১০ নং উত্তর গোহট ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. কবির হোসেন।

এ ছাড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ওসমান গণি চৌধুরী পলাশ, বুরগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুব আলম, চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, বুরগী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল মজিদ, গন্যমান্য হাজী মেবারক হোসেন, স্থানীয় সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, হারিচাইল মাকসুদা হক ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আবু আবদুল্লাহ নয়ন, প্রত্যাশা সংগঠনের দপ্তর সম্পাদক হুসাইন মোহাম্মদ জাকির, সাধারন সম্পাদক রাকিব হোসেন বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যন্যা অতিথিদের মাধ্যমে এলাকার ১ম শ্রেনী থেকে ১০ম শ্রেনীর প্রায় ১৮০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরন বিতরন করেন ।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন