ভূমি সেবা নিতে দালালের হয়রানী বন্ধের চেষ্টা চলছে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১, ২০২১ | ৬:২৯
Link Copied Successfully!

সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুরের সাথে চাঁদপুর সদর উপজেলা ভূমি কর্তৃপক্ষের ভূমিখাতে চাই স্বচ্ছতা, জবাবদিহিতা, সেবার সহজীকরণ ও জনভোগান্তি হ্রাস: চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক ভার্চুয়াল মতবিনিময় সভা ৩০ সেপ্টেম্বর ২০২১ অনুষ্ঠিত হয়। সনাকের সভাপতি শাহানারা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, আপনারা জায়গা জমি নিয়ে যদি কোন সমস্যায় পড়েন তাহলে সরাসরি আমার অফিসে চলে আসবেন। আমি যথাসাধ্য চেষ্ঠা করবো আপনাদের সমস্যার সমাধান করতে। তবে কোন দালালের কাছে যাবেন না। তিনি আরও বলেন, আমরা যখন সম্পত্তি ক্রয় করি তখন যে জায়গাটা ক্রয় করি সেই জায়গার দাগ নাম্বারটা দেখে ক্রয় করি না। এটা আমরা অনেকেই ভুল করি। পরবর্তীতে দেখা যায় দখল ও দাগ নিয়েই বেশি সমস্যা হয়। আপনারা সম্পত্তি ক্রয় করার পূর্বে অবশ্যই কাগজপত্র পর্যালোচনা করে জায়গার দখল ও দাগ নাম্বার দেখে ক্রয় করবেন। ভূমি নিয়ে সাধারণ জনগণ খুবই অজ্ঞ। তাই অনেকেই আমাদের কাছে সরাসরি না এসে দালালের মাধ্যমে কাজ করার চেষ্ঠা করে। এছাড়াও তিনি অংশগ্রহণকারীদের পক্ষ থেকে উত্থাপিত প্রশ্নের জবাব দেন। তিনি ভূমি বিষয়ক যেকোন সমস্যায় সরাসরি তাঁর সাথে যোগাযোগ করার আহ্বান জানান। সেবা নিতে এসে সাধারণ জনগণ যাতে কোন হয়রানীর শিকার না হয় আমি যোগদান করার পর থেকে সেই চেষ্টাই করে যাচ্ছি। তিনি বলেন, ভবিষ্যতেও আপনারা এধরনের কর্মসূচি আরও করবেন। আমার পক্ষ থেকে সবসময় সহযোগিতা থাকবে। আপনাদের পরামর্শগুলো আমি গ্রহণ করেছি। এতো সুন্দর একটি ভার্চুয়াল সভা আয়োজন করার জন্য তিনি সনাক ও টিআইবিকে ধন্যবাদ জানান।

স্বাগত বক্তব্যে সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাত বলেন, সনাক-টিআইবি বিভিন্ন প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে। আমাদের আজকের সভার মূল উদ্দেশ্যই হলো সমস্যা চিহ্নিতকরণ এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সেই সমস্যাগুলোর সমাধানের উদ্যোগ গ্রহণ। ভূমিখাতে যেসকল সমস্যা রয়েছে আমরা আশা করছি এই ডিজিটালাইজেশনের যুগে ঐসকল সমস্যার সমাধান হয়ে যাবে। ভূমি সেবা প্রদানে সরকার খুবই আন্তরিক। তিনি আরও বলেন, আমরা ইতিমধ্যে ভূমিখাতে জনগণের মুখোমুখি অনুষ্ঠান, আলোচনা সভা, সিটিজেন চার্টার স্থাপন, ক্যাম্পেইন ও তথ্যবোর্ড স্থাপনসহ বহু কর্মসূচি সম্পন্ন করেছি। আজকের এই সভার মাধ্যমে এবং ভূমি বিষয়ে বিভিন্ন আলোচনার ফলে ভূমি সেবাখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করছি। তিনি সভায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

সনাক সভাপতি শাহানারা বেগম বলেন, আজকের আলোচনা থেকে বুঝা যায় আলোচনাটি অত্যন্ত ফলপ্রসু হয়েছে। তিনি বলেন, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সকলের সহযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এটাই আমদের মূল উদ্দেশ্য। আসলে মানুষ সরাসরি ভূমি অফিসে যেতে চায় না। তারা চায় দালালের মাধ্যমে কাজ সমাধান করতে। আমরা চাই সেবা নিতে এসে সাধারণ জনগণ যাতে কোন হয়রাণীর স্বীকার না হয়। আর সহকারী কমিশনার মহোদয়ের কাছ থেকে আমরা সেই আশ^াসই পেয়েছি। তিনি সভায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

টিআাইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানার স ালনায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন চাঁদপুর পৌর ভূমি অফিসের কর্মকর্তা আব্দুল লতিফ গাজী, মোঃ দিদার আহমেদ, সনাক সদস্য রফিক আহমেদ মিন্টু, অ্যাডঃ পলাশ মজুমদার, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, সনাক-চাঁদপুরের জলবায়ু বিষয়ক জন অংশগ্রহণ কমিটি (সিসিপি)-এর কমিটির সদস্য সুফী খায়রুল আলম খোকন, ইয়েস দলনেতা অনয় দেবনাথ, সহ-দলনেতা অসীমা রাণী দাস প্রমুখ। এসময় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সনাক চাঁদপুরের সদস্যবৃন্দ, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের দলনেতা ও সহ-দলনেতাবৃন্দ ও ইয়েস সদস্যবৃন্দ।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন