
কুমিল্লায় দোকান থেকে ৪০ মোবাইল নিয়ে গেছে চোর
Link Copied Successfully!


কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের জসিম উদ্দিন মার্কেটের রুবেল টেলিকমে চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে এ চুরির ঘটনা ঘটে।
রুবেল টেলিকমের মালিক রুবেল বলেন, দোকানের টিন কেটে চোর দোকানে প্রবেশ করে প্রায় ৪০টি মোবাইল ফোন ও নগদ অর্থসহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ঋণ করে এ দোকান দিয়েছিলাম। এর আগেও দুবার চুরি হয়েছিল।


স্থানীয় ইউপি সদস্য মোতালেব সরকার বলেন, রাতে টিনের চাল কেটে চুরির ঘটনা ঘটেছে। কয়েক দিন পর পর এ এলাকায় চুরির ঘটনা ঘটছে।
এ ব্যাপারে মেঘনা থানার ওসি আব্দুল মজিদ বলেন, খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
E/N



























