
মাদকদ্রব্যসহ মতলবের মাসুদকে গ্রেফতার করেছে র্যাব-১১, প্রাইভেট কার জব্দ


র্যাব-১১ কর্তৃক কুমিল্লার কোতয়ালি মডেল থানাধীন আমতলী বিশ্বরোড এলাকা থেকে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ওইসময় ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ একটি আভিযানিক দল ২৯ সেপ্টেম্বর বুধবার রাতে কুমিল্লা
জেলার কোতয়ালি মডেল থানার আমতলী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার জসিলদা গ্রামের হারুনুর
রশিদ হারুন (২৮) ও মতলব দক্ষিণ থানার হরিদাস পাড়ার মাসুদ মোল্লা (৩৮)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে
ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। উল্লেখ্য যে মাদকদ্রব্য পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মেজর
মোহাম্মদ সাকিব হোসেন।





























