
নানার বাড়িতে বেড়াতে গিয়ে শিশুর মৃত্যু
Link Copied Successfully!


হাজীগঞ্জে নানার বাড়িতে বেড়াতে গিয়ে ইতফা নামের আড়াই বছর বয়সী শিশুর মৃত্যু হয়ছে।
রবিবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার ধড্ডা গ্রামের বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে। শিশু ইফতা হাজীগঞ্জ উপজেলার ৬ নং পূর্ব বড়কুল ইউনিয়নের ৪ নং রায়চৌঁ মজুমদার বাড়ির ইমাম হোসেনের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২২ দিন আগে শিশু তার নানার বাড়িতে বেড়াতে যায়। হঠাৎ করে রবিবার বিকেলে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে শিশুর খালা খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে যায়। সেখানে পুকুরের পানি গোলাটে দেখে পানিতে লাপিয়ে পড়ে আর খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানি থেকে শিশুকে উদ্ধার করে। পরে ঘটনাস্থল থেকে দ্রুত শিশুকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।


কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।



























