হাজীগঞ্জে ভোক্তা অধিকার সচেতনতায় তিন ব্যাচে প্রশিক্ষণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৬, ২০২১ | ১২:২৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে হোটেল মালিক, সুশীল সমাজ ও সাংবাদিকদের নিয়ে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আইনে সচেতনতা মুলক প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে দুই ব্যাচে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন হাজীগঞ্জ পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন ।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মির্জা শিউলী পারভীন মিলি।

প্রশিক্ষক হিসাবে আলোচনা করেন ভোক্তা অধিকার কর্মকর্তা মো. নুর হোসেন, ডা. ইসফাত রুবাইয়া নাছরিন, নিরাপদ খাদ্য পরিদর্শক সামছুল ইসলাম রমিজ।

বিজ্ঞাপন

প্রশিক্ষনের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন প্যানেল মেয়র জাহিদুল আজহার আলম বেপারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটোয়ারি, পৌর কাউন্সিলর মহসিন ফারুক বাদল। প্রশিক্ষণে শিক্ষক, মসজিদের ইমাম, ইউপি চেয়ারম্যান ও সদস্য, সুশীল সমাজের নেতৃবৃন্দ,সাংবাদিক, হোটেল মালিকরা এ প্রশিক্ষনে অংশ নেয়।

উপজেলা পরিষদ পরিচালনা ও প্রকল্প( ইউজিডিপি) স্থানীয সরকার বিভাগ এ প্রশিক্ষনের পাঁচ ব্যাচে ১২৫ জন প্রশিক্ষন নিচ্ছেন।

বাজার দর পর্যবেক্ষন, মনিটরিং ও নিয়ন্ত্রন কমিটির বাস্তবায়নে হাজীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সী জাইকা’ র সহায়তায় এ প্রশিক্ষন অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা