ব্যাটিং ব্যর্থতায় হেরেছে রাজস্থান

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ২৫, ২০২১ | ৯:১৩
Link Copied Successfully!

মোস্তাফিজুর রহমানের বোলিং আর অধিনায়ক সাঞ্জু স্যামসনের ব্যাটিং নৈপুণ্যের পরও হারল রাজস্থান রয়েলস।

৩৩ রানের জয়ে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে হটিয়ে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল দিল্লি ক্যাপিটাল।

১০ খেলায় ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে দিল্লি। এক ম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে রয়েছে চেন্নাই।

বিজ্ঞাপন

শনিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মোস্তাফিজের গতি আর কাটারে বিভ্রান্ত হওয়া দিল্লি ক্যাপিটালস ৬ উইকেটে ১৫৪ রানে ইনিংস গুটায়।

দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন দিল্লির সাবেক অধিনায়ক স্রেয়াশ আইয়ার। রাজস্থানের হয়ে মোস্তাফিজ ৪ ওভারে মাত্র ২২ রানে ২ উইকেট নেন।

১৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় রাজস্থান রয়েলস।  ১৭.২ ওভারে ৯৯ রানে ৬ উইকেট হারায় তারা।

বিজ্ঞাপন

ব্যাটিং বিপর্যয়ের দিনে একাই লড়াই করে যান রাজস্থানের তরুণ অধিনায়ক সাঞ্জু স্যামসন। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে দলের পরাজয়ের ব্যবধান কমান তিনি। তার ৫৩ বলের ৮টি চার ও এক ছক্কায় গড়া ৭০ রানের সুবাদে ১২১ রান করতে সক্ষম হয় রাজস্থান।

সূত্র:যুগান্তর

HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা