মতলব আইসিডিডিআরবির হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৫, ২০২১ | ৩:৫৮
Link Copied Successfully!

মতলব উত্তর ও মতলব দক্ষিণসহ চাঁদপুরের আট উপজেলায় ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) মতলব হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।

এই হাসপাতালে গত ২৩ দিনে (১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত) ভর্তি হয়েছে ১ হাজার ৭২৯ জন ডায়রিয়া রোগী। গড়ে প্রতিদিন ভর্তি হয়েছে ৭৫ জনের বেশি। এ সংখ্যা স্বাভাবিক সময়ের বেশি। ভ্যাপসা গরমে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকেরা।

আইসিডিডিআরবির মতলব হাসপাতালে গত ১ থেকে ২৩ আগস্ট পর্যন্ত ভর্তি হয়েছিলেন ১ হাজার ৩২২ জন ডায়রিয়া রোগী। এর মধ্যে মতলব উত্তর ও মতলব দক্ষিণসহ চাঁদপুরের আট উপজেলার বাসিন্দা ৫৬৭ জন। এর মধ্যে পুরুষ ২৮৭ ও নারী ২৮০ জন।

বিজ্ঞাপন

চলতি মাসের প্রথম ২৩ দিনে ভর্তি হওয়া ১ হাজার ৭২৯ জনের মধ্যে ৮০৭ জন চাঁদপুরের আট উপজেলার বাসিন্দা। এর মধ্যে পুরুষ ৩৯১ ও নারী ৪১৬ জন। অন্যরা কুমিল্লা, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনীসহ আশপাশের এলাকার বাসিন্দা।

আইসিডিডিআরবির মতলব হাসপাতালের স্টেশনপ্রধান মো. আল ফজল খান বলেন, ভ্যাপসা গরমে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। অবিশুদ্ধ খাবার গ্রহণ ও দূষিত পানি পান করায় ডায়রিয়া পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তবে রোগীদের চিকিৎসা দেওয়ার মতো প্রয়োজনীয় শয্যা, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের ব্যবস্থা রয়েছে এই হাসপাতালে।

অবিশুদ্ধ খাবার ও দূষিত পানি বর্জনের আহ্বান জানিয়ে আল ফজল বারবার পানির মতো পাতলা পায়খানা হলে, ঘন ঘন বমি হলে, পায়খানার সঙ্গে রক্ত গেলে ও গায়ে জ্বর থাকলে রোগীকে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব