
রবিউল হাসানকে খুঁজছে তার পরিবার


শুক্রবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার অলিপুর গ্রাম থেকে মোঃ হানিফ বেপারীর ছেলে মোঃ রবিউল হাসান নামের ১৪ বছর বয়সী একটি ছেলে হারিয়ে যায়।
হারিয়ে যাওয়া রবিউল হাসানের মা ফরিদা বেগম পপুলার বিডিনিউজকে জানায়, রবিউল হাসান পশ্চিম অলিপুর হাফিজি উলুম নুরানি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করতো।
চলতি মাসের শেষ অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে ছেলেটির হেফজ শেষ হওয়ার কথা।ছেলেটি গত দুই তিন ধরে মাদ্রাসায় যেতে অনিহা প্রকাশ করলে তার “মা” তাকে বুঝিয়ে শুনিয়ে মাদ্রাসায় যাওয়ার ব্যাপারে তদারকি করলে ছেলেটিও রীতিমতো মাদ্রাসায় যায়। তবে শুক্রবার মাদ্রাসার সাপ্তাহিক ছুটি। প্রতি শুক্রবারের মতো ছেলেটি সাপ্তাহিক ছুটি ভোগ করতে বাড়ীতে আসে। বিকেল বেলায় মাদ্রাসা যাওয়ার কথা বলে বাড়ি থেকে মাদ্রাসা উদ্দেশ্য রওনা দেয়, তবে আজ ছেলেটি মাদ্রাসায় না গিয়ে অপরিচিত পথের পথিক হয়, যা স্বজনদের কাছে কষ্টদায়ক।


ছেলেটির প্রতিবেশি জয়দেব কুমার দাশ পপুলার বিডিনিউজকে জানান, বিকাল পেরিয়ে সন্ধ্যার আগ মুহুর্তে ছেলেটিকে সিএনজি যোগে কোথাও যেতে দেখে, যার শেষ সীমানা চাঁদপুর সদর হতে পারে। যাওয়ার সময় ছেলেটি পরিধান করে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা টুপি। ছেলেটির গায়ের রং সাদা।
যদি কারো দৃষ্টিতে এমন কোনো ছেলে দৃশ্যমান হয় তাহলে হারারি যাওয়া ছেলের পরিবারের সাথে যোগাযোগ এর অনুরোধ করা হলো। বিঃদ্রঃ ছেলেটিকে পরিবারের নিকট বুঝিয়ে দিলে উত্তম পুরস্কার দেওয়া হবে বলে জানান পরিবার।
যোগাযোগের ঠিকানা-
“মা” ০১৭৪৮-৯২০২২৪
ভাই-০১৮৭৬-৩০৯১৮৬


























