
আরও ৫০ লাখ সিনোফার্মের টিকা এসে পৌঁছেছে বাংলাদেশে
Link Copied Successfully!


সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে বাংলাদেশে।
বৃহস্পতিবার রাত ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা. আবু জাহের বিমানবন্দরে এসব টিকা গ্রহণ করেন।


এ নিয়ে দেশে সিনোফার্মের টিকা এলো মোট ৩ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ডোজ। এর মধ্যে দেওয়া হয়েছে ২ কোটি ১৪ লাখ ৭০ হাজার ৬৪৮ ডোজ। আর নতুন করে আসা ৫০ লাখসহ টিকা মজুত আছে ১ কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৩৫২ ডোজ।
সূত্র:যুগান্তর
HO/N



























