চাঁদপুরে প্রিপেইড মিটারের ব্যাটারি পরিবর্তনে কোন প্রকার ফি লাগে না

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২১, ২০২১ | ১১:৫৩
Link Copied Successfully!

প্রিপেইড মিটারের ব্যাটারি নিয়ে গ্রাহকেদর দুর্ভোগের যেন শেষ নেই। অনেকেই মিটারের ফ্রী ব্যাটারি পরিবর্তন করতে অসাধু কিছু কর্মচারীদের জন্য হয়রানির শিকার হচ্ছেন। অথচ খুব সহজেই প্রিপেইড মিটারের ব্যাটারি পরিবর্তন করা যায় এবং নতুন করে তা সংযোজন করতে কোন ফি কিংবা অর্থ পরিশোধের প্রয়োজন হয় না বলে জানিয়েছেন চাঁদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের (বিউবো) নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান।

২১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে নতুনবাজারস্থ বিক্রয় ও বিতরণ বিভাগ কার্যালয়ে সাক্ষাৎকারে এসব কথা জানান।

হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। গ্রাহক মনে করছেন মিটারের টাকা শেষ হয়ে গেছে। যখন মিটার রানিং হচ্ছে না, তখনই গ্রাহকরা বুজতে পারেন মিটারের ব্যাটারি শেষ হয়ে গেছে। তখন কিছু না বুজেই তাড়াহুড়া করে বিদ্যুৎ অফিসে ফোন করে স্টাফদের আসতে বলেন।

বিজ্ঞাপন

তখন টাকার বিনিময়ে ওই গ্রাহকদের ব্যাটারি পরিবর্তন করেদেন তারা। সম্প্রতি সময়ে চাঁদপুর শহরে প্রিপেইড মিটারের ব্যাটারি পরিবর্তন করতে এমন ঝামেলা পহাতে হচ্ছে গ্রহকদের। অথচ প্রিপেইড মিটারের ব্যাটারি শেষ হওয়ার সাথে সাথে সরাসরি বিদ্যুৎ অফিসে এসে আবেদন করলেই কোন প্রকার অর্থ ছাড়া নতুন ব্যাটরি পাবেন গ্রাহকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক চাঁদপুর বিদ্যুৎ অফিসের স্টাফরা বলেন, গ্রাহক সরাসরি এসে আবেদন করলে কোন টাকা লাগে না। এখান থেকে যদি কোন স্টাফ গ্রাহকদের বাড়ি যায়, তাহলে কিছু খরচ গ্রাহকদের বহন করতে হয়। গ্রাহকের আবেদন করা, মিটার চালু করা পর্যন্ত আমরা দায়িত্ব নিয়ে থাকি। সেই জন্য গ্রাহকদের কাছ থকে কিছু খরচ নেই।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা