হ্যানকাপসহ পালিয়ে যাওয়া চোর ফের আটক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২০, ২০২১ | ১০:১৭
Link Copied Successfully!
চাঁদপুরে রেলের ফিশপ্লেট চুরির ঘটনায় আটকের পর হ্যানকাপসহ পালিয়ে যাওয়া মোহন গাজীকে ফের  আটক করা হয়েছে। ২০ সেপ্টেম্বর রেলের নিরাপত্তা বাহিনী শহরের বিভিন্নস্থানে চিরুনি অভিযান চালিয়ে ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটক মনির হোসেন ও মোহন গাজীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে শহরের ভাংগারি ব্যাবসায়ীদের সহায়তায় রেলের চুরি হওয়া ফিশপ্লেট উদ্ধার এবং অভিযুক্ত চোরদ্বয়কে আটক করে রেলের নিরাপত্তাবাহিনী।

রেলওয়ে কর্তৃপক্ষ জানান, গত কয়েকদিন পূর্বে চাঁদপুর রেলওয়ের বড় স্টেশন এলাকায় থেকে রেল ওয়াশফিটের ১৬টি ফিশপ্লেট (এমএসপ্লেট) চুরি হয়ে যায়। চুরির খবর জানতে পেরে সাথে সাথে তারা চুরি হওয়া ফিশপ্লেট উদ্ধারে তারা মাঠে নামেন।

বিজ্ঞাপন

এরপর রেল কর্তৃপক্ষ বিষয়টি পুরাতন লোহা ও  শহরের ভাংগারি ব্যবসায়ীদের জানান এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে  ব্যবসায়ীদের সহযোগিতা চান।

এরপর ভাংগারী ব্যবসায়ী নেতা মুকবুল নিজের প্রতিষ্ঠানসহ অন্যান্য ব্যাবসায়ীদের সাথে যোগাযোগ করে ১৫টি ফিশপ্লেট উদ্ধার করে রেল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন। পাশাপাশি যারা চুরি করা এই ফিশপ্লেট গুলো মিথ্যার আশ্রয় নিয়ে তাদের কাছে বিক্রি করেছে তাদের আটক করতে সহযোগীতা করেন। এজন্য আমরা ভাংগারি ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়েছি এবং উর্ধতন কতৃপক্ষকে তদন্ত প্রতিবেদন দিয়েছি।

ভাংগারী ব্যবসায়ী নেতা মুকবুল হোসেন জানান, আমাদের ব্যবসাই হলো পুরাতন ভাংগারি মাল ক্রয়-বিক্রয়। আটক দুই যুবক মিথ্যার আশ্রয় নিয়ে ময়লামিশ্রিত লোহার ফিশপ্লেট গুলো কয়েকটি দোকানে বিক্রি করেছে। রেল কর্তৃপক্ষ তাদের ফিশপ্লেট চুরির বিষয়টি আমাদের অবগত করলে সমিতির অন্যান্য সদস্য ও ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে সবার সহযোগীতায় ১৫টি ফিশপ্লেট উদ্ধার করে দিয়েছি।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, ঘটনায় জড়িতদের দেয়া তথ্যও রেল কর্তৃপক্ষকে দেয়া হয়। পরে এলাকাবাসীর সহযোগীতায় অভিযুক্ত মনির ও মোহনকে আটক করে রেলওয়ের নিরাপত্তা বাহিনী।
এরপর থেকে আমরা এসব মালামাল ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে আরো বেশি সতর্ক থাকবো, এবং সমিতির অন্যান্য সদস্যদেরও এই মেসেজ দেয়া হয়েছে।

আটক চোরদ্বয় ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, তারা রিকসা ও আটোবাইক চালানোর ফাঁকে সুযোগ বুঝে চুরি করার এ কাজে জড়িত থাকে। তারা ফিসপ্লেটগুলো চুরি করে তথ্য গোপন করে বিক্রি করে।

এই ঘটনায় চাঁদপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ (হাবিলদার) মো: খোরশেদ আলম বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ (হাবিলদার) মো: খোরশেদ আলম জানান, আটক দুই চোরের মোহন নামের একজন পালিয়ে যায়। এরপর রেলের নিরাপত্তা বাহিনী শহরের বিভিন্নস্থানে চিরুনি অভিযান চালিয়ে ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটক আসামীদের রেল পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা