চাঁদপুরে রেলওয়ের ১৬টি ফিসপ্লেট চুরি, ১০টি উদ্ধার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৯, ২০২১ | ১১:৪৬
Link Copied Successfully!

চাঁদপুরে রেলওয়ের ১৬টি (এমএসপ্লেট) ফিসপ্লেট চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১০টি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় শনিবার রাতে ৫নং কয়লাঘাটের রেলওয়ে ওয়াসঘাট থেকে ২ জনকে আটক করা হয়। এর মধ্যে একজন হ্যান্ডকাফ খুলে পালিয়ে যায়। অপর একজনকে পুলিশে সোপর্দ করেছে চাঁদপুর রেলওয়ে কর্তৃপক্ষ।

বড় স্টেশন এলাকার রেল ওয়াশফিটের ১৬টি ফিসপ্লেট (এমএস প্লেট) চুরি হয়ে যায়। চুরির বিষয়টি জানতে পেরে শনিবার রাতে স্থানীয় এলাকার কয়েকজন যুবক চাঁদপুর শহরের রেলওয়ে কাঁচা কলোনি এলাকার জলিল গাজীর ছেলে মনির হোসেন গাজী (৩০) ও মৃত রতন গাজীর ছেলে মোহন গাজীকে (৩২) আটক করে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করেন। পরে রেলওয়ের লোকজন নতুনবাজারের লোহা ব্যবসায়ী মুকবুলের লোহার দোকান থেকে ১০টি ফিসপ্লেট উদ্ধার করেন।

বিজ্ঞাপন

এদিকে দুজনকে আটকের পর চাঁদপুর রেলওয়ের বড় স্টেশন থেকে মোহন গাজী নামে এক আসামি পালিয়ে যায় বলে জানান চাঁদপুর রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার।

এদিকে ১ জন আসামি পালানোর বিষয়টিকে রহস্যজনক মনে করছেন  স্থানীয়রা। তাদের অভিযোগ বড় স্টেশন এলাকার কয়েকজন যুবক রেলওয়ের ফিসপ্লেট চুরি করা মনির এবং মোহনকে আটক করে রেলওয়ের লোকজনের কাছে সোপর্দ করেন। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে কীভাবে একজন আসামি হ্যান্ডকাফ পরা থাকা সত্ত্বেও পালিয়ে যায় সে বিষয়টি বোধগম্য নয়।

এ বিষয়ে চাঁদপুর রেলওয়ের হাবিলদার খোরশেদ আলম জানান, রেললাইনের ফিসপ্লেট চুরির ঘটনায় দুজন আটক হয়েছে ঠিকই। তবে আমাদের একজন নিরাপত্তা কর্মী উপস্থিত থাকায় প্রস্রাব করতে গিয়ে মোহন নামের একজন আসামি হ্যান্ডকাফ খুলে পালিয়ে যায়। আটককৃত মনিরের বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ দিয়ে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশে সোপর্দ করেছি।

বিজ্ঞাপন

বাংলাদেশ রেলওয়ে লাকসামের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন উল্লাহ জানান, রেলওয়ের  মোট ১৬টি এমএস প্লেট চুরি হয়েছে। এর মধ্যে ১০টি উদ্ধার হয়েছে এবং ১ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার এজাহার দিয়ে রেলওয়ে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। বাকি ব্যবস্থা নেবে চাঁদপুর রেলওয়ে কর্তৃপক্ষ।

এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার ওসি মুরাদ উল্ল্যাহ বাহার জানান, রেলওয়ের এসএম প্লেট চুরির ঘটনায় ১ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছেন রেলওয়ের লোকজন। দুজনকে আসামি করে অভিযোগ দেয়া হয়েছে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব