ওমানের আইন মেনে চলতে প্রবাসীদের প্রতি রাষ্ট্রদূতের আহ্বান

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৯, ২০২১ | ১০:৫৭
Link Copied Successfully!

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের আইন মেনে চলতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মিজানুর রহমান। সেইসাথে ওমানের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন সব কাজ থেকেও প্রবাসীদের বিরত থাকার অনুরোধ জানান তিনি।

গত ১৬ এবং ১৭ সেপ্টেম্বর ওমানের কাসাব প্রবাসীদের পাসপোর্ট ও কনস্যুলার সেবা দেওয়ার সময়
প্রবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কাজ থেকে আমাদের সবাইকে অবশ্যই বিরত থাকতে হবে, আমরা এসেছি রুজিরোজগারের জন্য, তাই এদেশের যাবতীয় নিয়ম শৃঙ্খলা মেনে নিজেদের সম্মান ধরে রাখতে হবে।

এছাড়া ওমানের সাথে বাংলাদেশের ব্যাবসায়ীক কার্যক্রম কিভাবে বাড়ানো যায় এবিষয়ে তিনি সকলকে সজাগ দৃষ্টি রাখতে ও যথাযথ পরামর্শ দিতে অনুরোধ জানান।
এ সময় কাসাব প্রবাসীদের বিভিন্ন সমস্যা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন মুসান্দাম অঞ্চলের বাংলাদেশী জুডিশিয়াল ইন্টারপ্রেটার মুহাম্মদ শরীফুল ইসলাম। দূতাবাসের সেবা প্রবাসীদের জন্য আরো সহজীকরণ এবং দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে রাষ্ট্রদূতকে অবহিত করলে তার এই পরামর্শকে অত্যন্ত গণমুখী বলে বিবেচনায় আনেন রাষ্ট্রদূত।

বিজ্ঞাপন

প্রবাসীদের দোরগোড়ায় দূতাবাসের সেবা পৌঁছে দেওয়ার লক্ষে গত ১৬ এবং ১৭ সেপ্টেম্বর রাষ্ট্রদূত সহ দূতাবাসের কনসুলার টিম মুসান্দাম প্রদেশের খাসাবে দুদিন ব্যাপী কনসুলার সেবা প্রদান করে।

দূতাবাসের শ্রম কাউন্সিলর হুমায়ুন কবির। প্রবাসীদের অতি দ্রুত এই সেবা গ্রহণ করতে আহ্বান জানান তিনি। হুমায়ুন কবির বলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বার হতে ১৭ রিয়াল খরচ হলেও এক সময় ৭০ লাখ টাকার কাজ দিবে।

সর্বশেষে পাসপোর্ট সেকশনের প্রথম সচিব মিসেস রওশন আরা পলি প্রবাসীদের পাসপোর্ট রি ইস্যুর ফাইল গ্রহণ করেন এবং কিছু পাসপোর্ট ডেলিভারি দেন। কাউন্সিলর হুমায়ুন কবির নতুন করে ইস্যু হওয়া ভিসা সত্যায়ন করেন এবং প্রবাসীদেরকে আইনি পরামর্শ দেওয়ার মধ্যে দিয়ে কনসুলার টিমের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা