হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়া বরখাস্তঃ প্রধান শিক্ষককে শোকজ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৯, ২০২১ | ১২:০৯
Link Copied Successfully!

শাহরাস্তি উপজেলার হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বাথরুমে এক শিক্ষার্থী ১১ ঘন্টা আটকে পড়ার ঘটনায় আয়া শাহানারা আক্তার শানুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা শিক্ষা অফিস।

শনিবার (১৮ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেছেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ গিয়াসউদ্দিন পাটোয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্যাহ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ ঘটনায় বিদ্যালয়ের আয়া শাহানারা আক্তারকে সাময়িক বরখাস্ত ও গার্ড কবির হোসেনের কাছে কৈফিয়ত তলব করেছে বিদ্যালয় ম্যানেজিং কমিটি। এছাড়া প্রধান শিক্ষক মোঃ আমীর হোসেনকে জেলা শিক্ষা অফিস থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

শাহরাস্তি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্যাহ চৌধুরী জানান, জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় হতে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায় এড়াতে পারেন না।

প্রসঙ্গত, ওই বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী বাক প্রতিবন্ধী শারমিন আক্তার বৃহস্পতিবার সাড়ে ১২ টার সময় বিদ্যালয় ছুটির পর বাথরুমে গেলে তালা বন্ধ করে চলে যায় বিদ্যালয়ের আয়া শাহানারা আক্তার। রাত ১০টার পর বাথরুমের তালা ভেঙে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা