
মতলবে বিদেশি মদসহ মাদক কারবারি আটক
Link Copied Successfully!


চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ অভিযান চালিয়ে ২৪ বোতল বিয়ার ক্যানসহ একজন মাদক ব্যাবসায়ী সোলাইমান প্রধান লিটন(৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
সে কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের শিলাস্থান গ্রামের মৃত আবুল কাশেম মজুমদারের ছেলে।
১৮ সেপ্টেম্বর শনিবার ভোরে গোপন ও নির্ভর যোগ্য তথ্যের ভিত্তিতে মতলব দক্ষিণ থানার সেকেন্ড অফিসার (এসআই) মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার খাদেরগাঁও ইউপিস্থ নারায়নপুর সাকিনস্থ এলাকা থেকে ৪১ বোতল বিদেশি মদ( বিয়ার) সহ হাতে নাতে গ্রেফতার করা হয়।


থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-১৭, তাং- ১৮/০৯/২০২১, ধারা- ৩৬(১)।
পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণা করা হয়।
E/N



























