চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাজীগঞ্জে স্থাপনের দাবিতে মানববন্ধন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৮, ২০২১ | ১১:৩৬
Link Copied Successfully!

চাঁদপুরের চরাঞ্চলে হচ্ছে নদী ভাঙ্গন এলাকা। যেখানে চাঁদপুর শহর রক্ষার জন্য সরকার শত শত কোটি টাকা ব্যয় করছে, সেখানে ‘বহরিয়া’ নামক একটি চরা ল এলাকায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন স্থাপন করা হচ্ছে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এমন প্রশ্ন রাখেন বক্তারা। বিশ্ববিদ্যালয়টি জেলার মধ্যবর্তী স্থান হাজীগঞ্জে স্থাপনের দাবিতে চাঁদপুরের হাজীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘হাজীগঞ্জ সচেতন নাগরিক ফোরাম’ এর ব্যানারে আজ শুক্রবার বাদ জুমআ বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লা-চাঁদপুর আ লিক মহাসড়কের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সাবেক ও বর্তমান ছাত্র নেতারাসহ দল-মত নির্বিশেষে উপজেলার সর্বস্তরের জনসাধারণ অংশ নেয়। এ ছাড়াও ‘জাগ্রত তরুণ জনকল্যাণ সংস্থা’ হাজীগঞ্জ উপজেলার শাখা নামক অপর একটি সংগঠন এই মানববন্ধনে অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, ভৌগলিক দিক থেকে জেলার মধ্যবর্তী ও গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে হাজীগঞ্জ উপজেলা। এখানে ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ স্থাপন হলে চাঁদপুর জেলার সকল উপজেলাসহ প¦ার্শবতী লক্ষীপুর, নোয়াখালি ও কুমিল্লা জেলার একাংশ শিক্ষার্থী ও অভিভাবকেরা উপকৃত হবে।

বিজ্ঞাপন

তাছাড়া চাঁদপুরের চরা ল নদী ভাঙ্গন এলাকা এবং এর পশ্চিমা লে পদ্মা-মেঘনা নদীর অবস্থান। সেখানে কোন জনপথ নেই। তাই ভৌগলিক অবস্থান ও জনপথের কথা বিবেচনা করে হাজীগঞ্জে এই বিশ্ববিদ্যালয়টি হওয়া উচিত বলে মনে করে হাজীগঞ্জবাসী। এজন্য শিক্ষামন্ত্রী ও সংর্শ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে, বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, সাবেক ছাত্রনেতা চ ল সাহা, উপজেলা ছাত্রদলের আহবায়ক এস.এম ফয়সাল হোসাইন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল হাসানসহ হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী, সংবাদকর্মী, সাবেক ও বর্তমান ছাত্রনেতাসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যথাযথ গুরুত্ব প্রদানসহ পাঠন ও গবেষণার সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণকল্পে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য গত বছরের (২০২০) ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে বিল পাস হয়। এর আগে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

বিজ্ঞাপন

এরপর চলতি বছরের ২৫ জানুয়ারী মাসে ড. মো. নাছিম আখতারকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার এবং বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জন্য প্রাথমিকভাবে চাঁদপুর সদর জেলার লক্ষীপুর মডেল ইউনিয়নে (চর বহরিয়া) নামক এলাকাটি নির্ধারণ করা হয়। চাঁদপুরের চরা লগুলো নদী ভাঙ্গন এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে মনে করে মানুষ। তাই জেলার মধ্যবর্তী স্থান হিসেবে হাজীগঞ্জে বিশ্ববিদ্যালয়টি স্থাপনের দাবি জানান হাজীগঞ্জবাসী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব